Ajker Patrika

চাটখিলে নিখোঁজের ৫ দিন পর মাটিচাপা অবস্থায় শ্রমিক দল নেতার মরদেহ উদ্ধার

নোয়াখালী প্রতিনিধি
চাটখিলে নিখোঁজের ৫ দিন পর মাটিচাপা অবস্থায় শ্রমিক দল নেতার মরদেহ উদ্ধার
নিহত মোহাম্মদ রাসেল। ছবি: সংগৃহীত

নোয়াখালীর চাটখিল উপজেলায় নিখোঁজের পাঁচ দিন পর মোহাম্মদ রাসেল (৩২) নামে এক শ্রমিক দল নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে উপজেলার নোয়াখলা ইউনিয়নের চানখালি গ্রামের রেহান উদ্দিন হাজি বাড়ির একটি পরিত্যক্ত ঘরের মাটি খুঁড়ে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত রাসেল উপজেলার সিংবাহুড়া গ্রামের জমাদ্দার বাড়ির সিরাজুল ইসলামের ছেলে। তিনি উপজেলা শ্রমিক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাসেলের সঙ্গে তাঁর স্ত্রী মুক্তা বেগমের দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। একপর্যায়ে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়। এরপরও রাসেল প্রায়ই সাবেক স্ত্রীর বাড়িতে গিয়ে ঝামেলা করতেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এরই ধারাবাহিকতায় ৬ নভেম্বর রাতে মুক্তা বেগম ফোন করে রাসেলকে তাঁর বাবার বাড়িতে ডেকে নেন। এর পর থেকেই নিখোঁজ ছিলেন রাসেল। স্বজনেরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি। পরে ৭ নভেম্বর রাসেলের বাবা সিরাজুল ইসলাম বাদী হয়ে চাটখিল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

একাধিক সূত্র জানায়, রাসেল নিখোঁজ হওয়ার পর থেকে তাঁর স্ত্রী মুক্তা বেগম ও শ্বশুরবাড়ির পরিবারের সদস্যরা বাড়ি ছেড়ে চলে যান। অভিযোগের সূত্র ধরে বৃহস্পতিবার গভীর রাতে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোন্নাফের নেতৃত্বে পুলিশের একটি দল রাসেলের শ্বশুরবাড়িতে যায়। এ সময় বাড়ির একটি পরিত্যক্ত ও ভাঙা ঘর থেকে তীব্র দুর্গন্ধ বের হতে থাকলে পুলিশের সন্দেহ হয়।

পরে রাতভর ওই স্থান পুলিশি পাহারায় রাখা হয়। বৃহস্পতিবার দুপুরে সেখানে মাটি খুঁড়ে পুরোনো লেপ-তোশক দিয়ে ঢেকে রাখা অবস্থায় রাসেলের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতের বাবা সিরাজুল ইসলাম বলেন, তাঁর ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার দাবি করেন।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোন্নাফ জানান, নিহত রাসেলের বাবার করা জিডির সূত্র ধরে তাঁর শ্বশুরবাড়ির একটি পরিত্যক্ত ঘর থেকে মাটিচাপা অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত