
পেশার চেয়ে গোপন উৎসে ৫ গুণেরও বেশি আয় জাতীয় পার্টির সাবেক মহাসচিব মসিউর রহমান রাঙ্গাঁর। তাঁর স্থাবর কিংবা অস্থাবর কোনো সম্পদের মূল্যও বাড়েনি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট-১ আসনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে দাখিল করা মনোনয়নপত্রের হলফনামায় তিনি এমন তথ্য তুলে ধরেছেন।
হলফনামা থেকে জানা গেছে, জাতীয় পার্টির সাবেক মহাসচিব মসিউর রহমান রাঙ্গাঁর পেশা ব্যবসা। ব্যবসা থেকে তাঁর বার্ষিক আয় ২৪ লাখ ৪৭ হাজার টাকা দেখানো হলেও অন্যান্য উৎস (যার বর্ণনা নেই) থেকে আয় ১ কোটি ৩৫ লাখ ২৫ হাজার টাকা, যা তাঁর ব্যবসা থেকে আয়ের পাঁচ গুণেরও বেশি। তিনি কৃষি থেকে ৩ লাখ ৭১ হাজার, বাড়িভাড়া থেকে ৩৬ লাখ ৫৬ হাজার ও শেয়ার আমানত থেকে আয় দেখানো হয়েছে ১ লাখ ৪১ হাজার টাকার।
মসিউর রহমান রাঙ্গাঁর ছেলে রাফাত রহমান জিতুর বার্ষিক আয় কৃষি থেকে ১ লাখ ১ হাজার ৬০১, ব্যবসা থেকে ১৩ লাখ ৫০ হাজার ২০০, পুত্রবধূ শাকিলা খানম কাকনের কৃষি থেকে ৯১ হাজার ৪০০, ব্যবসা থেকে ৪ লাখ ৪৯ হাজার ৬৬৬ এবং মেয়ে মালিহা তাসলিম জুঁইয়ের কৃষি থেকে আয় দেখানো হয়েছে ২ লাখ ৭৯ হাজার ৩০০, ব্যবসা থেকে ৯৬ হাজার ৩০০ টাকা। তবে তিনজনেরই পেশা দেখানো হয়েছে ব্যবসা।
তবে রাঙ্গাঁর পরিবারের নির্ভরশীলদের অন্যান্য উৎস (গোপন) থেকে আয় হয় ১০ লাখ ২৫ হাজার টাকা। হলফনামা অনুযায়ী, জাপা নেতা মসিউর রহমান ও তাঁর নির্ভরশীলদের অন্যান্য পেশা থেকে আয়ের পরিমাণ কয়েক গুণ। যদিও অন্য উৎসগুলো নির্দিষ্ট করে উল্লেখ করা হয়নি হলফনামায়।
জাপা নেতা রাঙ্গাঁর নগদ অর্থ রয়েছে ১ কোটি ৫৫ লাখ ৭৭ হাজার ৩, ব্যাংকে রয়েছে ২ কোটি ৫২ লাখ ৮৪ হাজার ১৬৮, সঞ্চয়পত্রে জমা রয়েছে ১ কোটি ৯৯ লাখ ৪৮ হাজার ২৮২ টাকা। নির্ভরশীলদের মধ্যে ছেলে রাফাত রহমান জিতুর নগদ অর্থ ৩৬ লাখ ৪৮ হাজার ৯৪১, পুত্রবধূ শাকিলা খানম কাকনের ৪৪ লাখ ৬৭ হাজার ৪৭৯, মেয়ে মালিহা তাসলিম জুঁইয়ের হাতে রয়েছে ২৭ লাখ ৮৯ হাজার ৮৯৭ টাকা। নির্ভরশীলদের ব্যাংকে জমা ছেলের ২০ লাখ ২৫ হাজার ৩০০, ছেলের বউয়ের ২৬ লাখ ৯৭ হাজার ৯৯৫ ও মেয়ের ১৮ লাখ ২৫ হাজার ৬০০ টাকা।
যানবাহনের স্থানে রাঙ্গাঁ উল্লেখ করেছেন নিজের নামে দুটি কার ও একটি বাস, ছেলের নামে বাস ও কার রয়েছে ৪টি এবং মেয়ের নামে বাস-কার রয়েছে দুটি। রাঙ্গাঁর নিজের রয়েছে ৭৬ হাজার টাকা মূল্যের ৩৮ তোলা সোনা, ছেলের ২০ তোলা, ছেলের বউয়ের ২০ তোলা ও মেয়ের মাত্র ১০ তোলা।
আসবাবসহ এসব অস্থাবর সম্পদ অর্জনকালীন দর ধরা হয়েছে ৭ কোটি ৮৬ লাখ ৩৯ হাজার ১৮১ টাকা। যার বর্তমান দরও একই দেখানো হয়েছে। নির্ভরশীলদের ক্ষেত্রেও একই অবস্থা।
স্থাবর সম্পদের মধ্যে নিজ নামে রয়েছে ৫৬ লাখ ৭৩ হাজার ৫৬১ টাকায় কেনা কৃষিজমি ও ৭ কোটি ৭৬ লাখ ৪২ হাজার ৭৫ টাকায় কেনা অকৃষিজমি। নির্ভরশীলদের তিনজনের নামে ২ কোটি ৩১ লাখ ৫৪ হাজার ৩০৮ টাকায় কেনা কৃষি ও অকৃষিজমি দেখানো হয়েছে। তবে এসব সম্পদ অর্জনকালীন দরের কোনো পরিবর্তন ঘটেনি।
মসিউর রহমান রাঙ্গাঁ রংপুর-১ থেকে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন।

কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় লালন আখড়া পরিদর্শনে গিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও তাঁর সঙ্গে থাকা নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ সময় তাঁর গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করা হলে তিনি ও আরও দুজন আহত হন বলে জানিয়েছে এনসিপি। ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দলটি...
৫ ঘণ্টা আগে
কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীসহ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার পর এ ঘটনাকে পাটওয়ারীর ওপর ‘পঞ্চম হামলা’ বলে দাবি করেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ রোববার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে নাহিদ ইসলাম এ দাবি করেন।
৮ ঘণ্টা আগে
নিন্দা করতে করতে নিন্দা শব্দের ওজন কমে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আজ রোববার রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এলপিজি সিলিন্ডারের দাম বৃদ্ধি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন...
১১ ঘণ্টা আগে
ডেঙ্গুর পাশাপাশি শিশুদের হামজনিত মৃত্যু নিয়েও সরকারের ভূমিকার সমালোচনা করেন শফিকুর রহমান। তিনি বলেন, ডেঙ্গুর আগে হামে শিশুমৃত্যুর ঘটনায় সরকার অতীতের সরকারকে দায় দিয়েছে। কিন্তু বর্তমান সরকার গত সাত মাসে কী করেছে—এ প্রশ্ন তুলে তিনি বলেন, এখনো হাম ও ডেঙ্গুতে মানুষ মারা যাচ্ছে।
১২ ঘণ্টা আগে