
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তের ওপারে ছয় বাংলাদেশিকে আটকের অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার সীমান্তসংলগ্ন ভারতের বৈরাগিরহাট ও জুগিরডাঙ্গা এলাকা থেকে তাঁদের আটক করা হয়। এর আগে গত সোমবার রাতে আটক ব্যক্তিরা শূন্যরেখা অতিক্রম করে দেশটির ভেতরে প্রবেশ করেন।
আটক ব্যক্তিরা হলেন উপজেলার জগতবেড় ইউনিয়নের লিটন মিয়া (৪০), অহেদ আলী (২৮), সার্থক হোসেন (২৫), জোংড়া ইউনিয়নের আশরাফুল ইসলাম (৩০), শ্রীরামপুর ইউনিয়নের মশিউর রহমান (৩০) ও জসীনুর রহমান (২৮)।
অভিযোগ উঠেছে, ওই ছয়জনকে ধাওয়া করে ধরে বেধড়ক মারধর করেছে বিএসএফ ও স্থানীয় লোকজন। এ ঘটনার একটি ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
বিজিবি, সীমান্ত সূত্র ও এলাকাবাসী জানায়, বাংলাদেশ-ভারত সীমান্তের প্রধান পিলার ৮৬৬ নম্বরের ৩ নম্বর সাবপিলারের একদিকে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কোচবিহার জেলার মাথাভাঙ্গা থানার সীমান্ত এলাকা বৈরাগিরহাট ও জুগিরডাঙ্গা, অপর পাশে বাংলাদেশের লালমনিরহাট জেলার পাটগ্রামের জগতবেড় ইউনিয়নের পচাভান্ডার সীমান্ত এলাকা।
গত সোমবার রাতে ভারতীয় পাচারকারীদের সহায়তায় বাংলাদেশের একটি দল শূন্যরেখা অতিক্রম করে দেশটির ভেতরে প্রবেশ করে। পরদিন গতকাল সকালে মাথাভাঙ্গা ১ নম্বর ব্লকের বৈরাগিরহাট ও জুগিরডাঙ্গা এলাকার স্থানীয় বাসিন্দারা ছয় বাংলাদেশিকে আটক করেন এবং গরু পাচারকারী হিসেবে বেধড়ক মারধর করতে থাকেন।
এ সময় ভারতের ১৫৬ কোচবিহার ফালাকাটা বিএসএফ ব্যাটালিয়নের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাঁদের গাড়িতে তুলে নেন। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে বিএসএফ সদস্যরাও আটক ব্যক্তিদের মারধর করেন। পরে থানা-পুলিশ ও বিএসএফ আটক ব্যক্তিদের মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে ভর্তি করে।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক মিনিট ৩৪ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, বিএসএফের সামনে বাংলাদেশি নাগরিকদের একপ্রকার বিবস্ত্র অবস্থায় এলোপাতাড়ি কিল-ঘুষি মারছেন লোকজন। চিকিৎসা শেষে তাঁদের আদালতে নেওয়া হবে বলে জানা গেছে।
এ বিষয়ে রংপুর ৬১ ব্যাটালিয়নের (তিস্তা-২) অধিনায়ক লে. কর্নেল সৈয়দ ফজলে মুনিম আজকের পত্রিকাকে বলেন, ‘ভারতে বাংলাদেশি নাগরিক আটকের বিষয়টি জানি। আমাদের কাছে কেউ কোনো কমপ্লেইন (অভিযোগ) করেনি। আমরা শুনতে পেরেছি ছয়জনকে ধরা হয়েছে।
‘১৫৬ বিএসএফ ব্যাটালিয়নের অধিনায়কের (কমান্ড্যান্ট) সঙ্গে কথা বলেছি। তারা (বিএসএফ) বলেছে, এরা (আটকেরা) সম্ভবত গরু নিয়ে পাচার করছিল ভারত থেকে বাংলাদেশের দিকে। তাদের স্থানীয় গ্রামবাসী ধরে পুলিশে দিয়েছে। বিএসএফের কাছে নাই। তারা তদন্ত করছে।’

রাজধানীর মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন এক নারীকে কেবিনে ঢুকে মারধরের অভিযোগে রাকিব হোসেন (২৫) নামে এক যুবককে আটক করেছেন আনসার সদস্যরা।
১২ মিনিট আগে
জারুলের মৌসুম এলে ক্যাম্পাসের সৌন্দর্য যেন হঠাৎ করেই উন্মুক্ত হয়ে পড়ে। বিশ্ববিদ্যালয়ে প্রথম গেট দিয়ে প্রবেশ করলেই রাস্তার দুই পাশে সারি সারি গাছ, ডাল ভরা নানান রঙের ফুল।
২৪ মিনিট আগে
পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের প্রথম ইউনিটের রিঅ্যাক্টর কোরে সফলভাবে ফ্রেশ পারমাণবিক জ্বালানি লোডিং সম্পন্ন হয়েছে। ফলে বিদ্যুৎ ইউনিটের কমিশনিং ও বাণিজ্যিক বিদ্যুৎ উৎপাদন শুরুর পথে এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা দিয়েছে।
২৮ মিনিট আগে
রাজধানীর বংশাল এলাকার নয়াবাজার বাগডাসা লেনের একটি বাসা থেকে নিসার আলী (৫০) নামের এক ব্যবসায়ীর হাত-পা ও মুখ বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে খবর পেয়ে বংশাল থানার পুলিশ পাঁচতলা ভবনের দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করে।
৪২ মিনিট আগে