
লালমনিরহাট-২ (আদিতমারী-কালীগঞ্জ) আসনে নির্বাচনী প্রচারণাকালে বিএনপি কর্মীদের বিরুদ্ধে হামলা ও মোটরসাইকেল ভাঙচুরের অভিযোগ তুলেছেন জামায়াতে ইসলামীর প্রার্থী ফিরোজ হায়দার লাভলু। তাঁর দাবি, নির্বাচনী জনসভায় যোগদানের সময় তাঁর কর্মী-সমর্থকদের ওপর হামলা চালিয়ে দুটি মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত করা হয়েছে এবং পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে।
আজ সোমবার (২ ফেব্রুয়ারি) রাতে আদিতমারী উপজেলার সাপটিবাড়ি বহুমুখী উচ্চবিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভা শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে ফিরোজ হায়দার লাভলু জানান, আজ বিকেলে কালীগঞ্জের তুষভান্ডার থেকে ফেরার পথে সাপটিবাড়ি স্কুলমাঠে তাঁর নির্বাচনী জনসভা ছিল। তাঁর বহরের পেছনে থাকা দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থকেরা যখন সভাস্থলের দিকে আসছিলেন, তখন বিএনপির একটি মিছিল উল্টো দিকে অতিক্রম করার সময় উত্তেজনা ছড়ায়।
লাভলু অভিযোগ করেন, ‘বিএনপি কর্মীরা আমাদের সমর্থক মহির উদ্দিন ও শিক্ষক নূর ইসলাম সরকারকে প্রথমে আটক করে। এরপর তাদের মোটরসাইকেলে থাকা দাঁড়িপাল্লার পোস্টার ছিঁড়ে ফেলে এবং শারীরিকভাবে লাঞ্ছিত করে মোটরসাইকেল থেকে ফেলে দেয়। পরে দুর্বৃত্তরা দুটি মোটরসাইকেল হামলা করে চলে যায়।’
এ বিষয়ে জানতে লালমনিরহাট-২ আসনের বিএনপির প্রার্থী রোকনউদ্দিন বাবুলের মোবাইলে কল করলে তা রিসিভ করেননি।
লালমনিরহাট জেলা নির্বাচন কর্মকর্তা কামরুল ইসলাম বলেন, ‘আমরা এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। রিটার্নিং কর্মকর্তাকে হয়তো ফোনে জানানো হয়ে থাকতে পারে। সেটি আমাকে জেনে নিশ্চিত হতে হবে। তবে এ ধরনের ঘটনা ঘটে থাকলে তদন্তসাপেক্ষে আমরা আইনি পদক্ষেপ নেব।’
আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, ‘ফোনে খবর পাওয়ামাত্র আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। এ ঘটনায় এখন পর্যন্ত লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবার পিছিয়ে আগামী ৩ নভেম্বর নতুন তারিখ ধার্য করা হয়েছে। আজ রোববার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এই তারিখ ধার্য করেন।
৯ মিনিট আগে
বগুড়ার ধুনটে বিরোধপূর্ণ জায়গা দখলকে কেন্দ্র করে পূর্ববিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ, মসজিদ ভাঙচুর ও লুটপাটের ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে। গতকাল শনিবার রাতে মামলা দুটি করা হয়। একটি মামলায় জাহিদুল ইসলাম বাদী হয়ে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোজাম্মেল হকসহ ১৯ জনকে আসামি করেছেন। অন্য মামলায় মসজিদ পরিচাল
১৬ মিনিট আগে
গাজীপুরের কাপাসিয়ায় ধাঁধারচরসহ ২৩৯ দশমিক ৫৭ একর খাসজমিতে ৪৫ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র নির্মাণে দীর্ঘমেয়াদি বন্দোবস্ত চেয়েছে সাননোভা এনার্জি। স্থানীয় বাসিন্দা ও পরিবেশকর্মীরা পর্যটনের অপার সম্ভাবনাময় এই চরের জমি ইজারা না দিয়ে কৃষি, পর্যটন ও জীববৈচিত্র্য রক্ষার দাবি জানিয়েছেন।
২২ মিনিট আগে
পার্বতীপুর থেকে বুড়িমারীগামী একটি লোকাল ট্রেন লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার স্টেশনে যাত্রীবাহী বগি রেখে ইঞ্জিন চলে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের লেভেল ক্রসিংয়ে বগিগুলো আটকে থাকায় প্রায় ১ ঘণ্টা ধরে যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকে।
৩১ মিনিট আগে