রয়টার্সের প্রতিবেদন

ইরান জরুরি ভিত্তিতে যুদ্ধবিরতি এবং পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার পুনরারম্ভ চেয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে বার্তা পাঠাচ্ছে। আজ সোমবার একাধিক কূটনৈতিক সূত্রের বরাতে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রভাবশালী গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল এবং বার্তাসংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, তেহরান আরব মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কাছে বার্তা পাঠিয়েছে, যাতে যুদ্ধবিরতির পথ খুলে দেওয়া হয় এবং আলোচনার টেবিলে ফিরে আসা যায়। এ লক্ষ্যে কাতার, সৌদি আরব এবং ওমানকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর প্রভাব খাটাতে অনুরোধ জানানো হয়েছে। বিনিময়ে ইরান পারমাণবিক আলোচনা নিয়ে নমনীয় অবস্থান গ্রহণ করতে প্রস্তুত বলে জানিয়েছে।
রয়টার্সকে দেওয়া এক বিবৃতিতে দুজন ইরানি এবং তিনজন আঞ্চলিক সূত্র নিশ্চিত করেন যে, তেহরান যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে এবং আলোচনার পরিবেশ তৈরি করতে যুক্তরাষ্ট্রের সক্রিয় ভূমিকা চায়।
অন্যদিকে, জি-৭ সম্মেলনের খসড়া যৌথ বিবৃতিতে ইসরায়েল-ইরান উত্তেজনা প্রশমনের আহ্বান জানানো হয়। খসড়ায় বৈশ্বিক বাজার, বিশেষ করে জ্বালানি নিরাপত্তা রক্ষার প্রতিশ্রুতি দেওয়া হয়। সেই সঙ্গে ইসরায়েলের আত্মরক্ষার অধিকারের স্বীকৃতিও দেওয়া হয়।
তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই খসড়া বিবৃতিতে স্বাক্ষরের ব্যাপারে অনাগ্রহ প্রকাশ করেন বলে সিবিএস নিউজ জানিয়েছে। ওই খসড়ায় ইরানের তৎপরতা পর্যবেক্ষণ, বেসামরিক নাগরিকদের সুরক্ষা এবং শান্তির প্রতি প্রতিশ্রুতির বিষয়গুলো অন্তর্ভুক্ত ছিল। কিন্তু ট্রাম্প প্রশাসন এসব বিষয়ে এখনো আনুষ্ঠানিক অবস্থান নেয়নি।
বিশ্লেষকরা মনে করছেন, যুদ্ধ পরিস্থিতি কিছুটা শান্ত হলেও পরবর্তী কূটনৈতিক পদক্ষেপ নির্ভর করবে যুক্তরাষ্ট্রের অবস্থানের ওপর। ইরান যুদ্ধ থামাতে আগ্রহী হলেও সম্মানজনক অবস্থান বজায় রেখে আলোচনায় ফিরতে চায়।

মিয়ানমারের বাংলাদেশ সংলগ্ন রাজ্য রাখাইনের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি ২০২৪ সালে ওই রাজ্যের বিশাল অংশের নিয়ন্ত্রণ নেয়। নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে উত্তর মিয়ানমারে আরাকান আর্মি রোহিঙ্গাদের গ্রাম ধ্বংস করেছে, তাদের জমির ওপর বন্দীশিবির, সামরিক ব্যারাক ও বসতি গড়ে তুলেছে।
২৭ মিনিট আগে
স্কুলশিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল ফ্রান্স। স্কুলের প্রবেশপথ অবরোধ করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। কোথাও কোথাও পরিস্থিতি সামাল দিতে নিরাপত্তা বাহিনী কাঁদানে গ্যাসও ছুড়েছে। ছড়িয়ে পড়েছে সহিংসতা। মঙ্গলবার নতুন করে বড় ধরনের বিক্ষোভের কর্মসূচি দেওয়া হয়েছে।
৪১ মিনিট আগে
রাশিয়ার দুরবর্তী অঞ্চল সাইবেরিয়ায় ল্যাবে বা পরীক্ষাগারে দুর্ঘটনার পর প্লেগের আশঙ্কায় ২০০ জনের বেশি মানুষকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এই ঘটনায় এক ল্যাবরেটরি টেকনিশিয়ানের মৃত্যু হওয়ায় এবং তাঁর সংস্পর্শে আসায় ওই লোকদের আলাদা করা হয়েছে।
১ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়ে কাজ করার জন্য এক নতুন টাস্কফোর্স গঠন করেছেন। বাহিনীর নাম হবে ‘সুপার ইন্টেলিজেন্স ফোর্স।’ এর নেতৃত্ব দেবেন ন্যাশনাল ইন্টেলিজেন্সের পরিচালক জে ক্লেটন।
২ ঘণ্টা আগে