চলতি মাসের প্রথম সপ্তাহে চীনে ২১ হাজার ৯০০ ইলেকট্রিক গাড়ি বিক্রি করেছে টেসলা। আজ বুধবার রয়টার্সের এক প্রতিবেদনে জানা যায়, ডিসেম্বরের প্রথম সপ্তাহে চীনে টেসলার ইভি গাড়ির বিক্রি চতুর্থ প্রান্তিকের মধ্যে সর্বোচ্চ সাপ্তাহিক বিক্রি।
গত ত্রৈমাসিক প্রান্তিকে চীনে টেসলার আয় কমে গিয়েছিল। জুলাই–সেপ্টেম্বর প্রান্তিকে প্রথমবারের মতো টেসলাকে পেছনে ফেলে চীনের শীর্ষস্থানীয় বৈদ্যুতিক গাড়ি (ইভি) নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডি। টেসলার চেয়ে তিন বিলিয়ন ডলার বেশি আয় করে বিওয়াইডি। তবে গাড়ি বিক্রিতে এগিয়ে ছিল টেসলা।
নভেম্বরে টেসলা চীনে ৭৩ হাজারেরও বেশি গাড়ি বিক্রি করে, যা এ বছরের মাসিক বিক্রির রেকর্ড। চলতি বছর চীনে সর্বাধিক বিক্রিত যাত্রীবাহী গাড়ি হিসেবে ৫ লাখ ৫৬ হাজারটি ইভি মডেল ওয়াই গাড়ি বিক্রি করেছে টেসলা।
চীনে প্রতিযোগিতায় টিকে থাকতে মডেল ওয়াই গাড়িতে বিশেষ ছাড় দিয়েছে টেসলা। এ ছাড়াও অন্যান্য সুবিধার দিয়ে বছর শেষে চীনা বাজারে বিক্রি বাড়াতে চায় টেসলা। কিছু অঞ্চলে বিক্রিতে মন্দা চললেও টেসলার বৈশ্বিক বিক্রি ঊর্ধ্বমুখী রয়েছে।
মডেল ওয়াই কেনায় নির্দিষ্ট সময়সীমার মধ্যে ১০ হাজার ইউয়ান অর্থাৎ ১ হাজার ৩৭৫ ডলার ছাড় দিয়েছে টেসলা। চলতি বছরের শেষে প্রতিযোগিতায় চীনা কোম্পানি বিওয়াইডির কাছে পিছিয়ে পড়ায় এই পদক্ষেপ নিলো কোম্পানিটি।
এর আগে বিবিসির এক প্রতিবেদনে জানা যায়, পেট্রোলচালিত গাড়ি ছেড়ে বৈদ্যুতিক বা হাইব্রিড গাড়ি কিনতে জনগণকে ভর্তুকি দিচ্ছে চীনা সরকার। যে কারণে চীনে এমন গাড়ির চলন বেড়েই চলেছে। সুইস প্রতিষ্ঠান ইউবিএসের গবেষণা পূর্বাভাস অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে চীনের ৬০ শতাংশ গাড়িই হবে বৈদ্যুতিক।

সোনার দাম কমানো হলেও পরিবর্তন রয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ৪ হাজার ৩১৬ টাকা, ২১ ক্যারেট প্রতি ভরি ৪ হাজার ১৪১ টাকা, ১৮ ক্যারেট প্রতি ভরি ৩ হাজার ৫৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার প্রতি ভরি ২ হাজার ৬৮৩ টাকায় কেনাবেচা হচ্ছে।
১ ঘণ্টা আগে
দেশের ২২টি ব্যাংক লোকসানে রয়েছে। এগুলোর মোট লোকসানের পরিমাণ ২ লাখ ৫৩ হাজার ৯৩৮ কোটি টাকা। তারল্যসংকট সামাল দিতে চলতি বছরের ২৭ সেপ্টেম্বর পর্যন্ত ১২টি ব্যাংককে জরুরি সহায়তা হিসেবে ৮৪ হাজার ৯৪৫ কোটি ৭১ লাখ টাকা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
১১ ঘণ্টা আগে
সরকারের পরিচালন ও উন্নয়ন ব্যয়ের জোগানে ব্যাংকঋণের ওপর নির্ভরতা আরও বেড়েছে। চলতি ২০২৬-২৭ অর্থবছরের শুরু থেকে বাজেটের আয়-ব্যয়ের হিসাবে বড় ধরনের চাপ দেখা দেয়, সময়ের সঙ্গে যা আরও স্পষ্ট হয়েছে। লক্ষ্যমাত্রা অনুযায়ী অভ্যন্তরীণ রাজস্ব আয় না বাড়া এবং বৈদেশিক উৎস থেকে অর্থছাড় কমে যাওয়ায় সরকারি ব্যয়ের চাহিদা
১১ ঘণ্টা আগে
ডাচ্-বাংলা ব্যাংকের বরিশাল অঞ্চলের শাখাগুলো নিয়ে একটি স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) বরিশালের একটি হোটেলে হাইব্রিড মডেলে এটি অনুষ্ঠিত হয়েছে। ওই অঞ্চলের শাখাগুলোর ব্যবসায়িক কার্যক্রমের কৌশল পর্যালোচনা এবং গ্রাহকসেবার মান আরও উন্নত করার লক্ষ্যে এ কনক্লেভের আয়োজন করা হয়...
১৪ ঘণ্টা আগে