যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ার পর যে উচ্ছ্বাস তৈরি হয়েছে, তার ওপর ভিত্তি করে বিটকয়েনের রমরমা অবস্থা বিরাজ করছে। ট্রাম্প প্রশাসন ক্রিপ্টোবান্ধব হবে বলে বাজারের প্রত্যাশা।
আজ মঙ্গলবার একটি বিটকয়েনের দাম প্রায় ৯০ হাজার ডলারে উঠেছে। খবর রয়টার্সের।
বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি বিটকয়েনের দাম চলতি সপ্তাহে হু হু করে বাড়ছে। ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রের নির্বাচনের পর বিটকয়েনের দাম ২৫ শতাংশের বেশি বেড়েছে। এশিয়ায় গতকাল একটি বিটকয়েন বিক্রি হয়েছে ৮৯ হাজার ৬৩৭ ডলারে।
এটি ইলন মাস্কের টেসলার সঙ্গে পাল্লা দিচ্ছে। ভোটের ফলাফল প্রকাশিত হওয়ার পর থেকে টেসলার শেয়ারের দাম বেড়েছে ৪০ শতাংশ। বিনিয়োগকারীদের ধারণা, ট্রাম্প এবং তাঁর বন্ধুদের যেসব বিষয়ে আগ্রহ আছে, সেসব বিষয় তিনি ক্ষমতায় থাকার সময় ভালো করবে।
সিডনির এটিএফএক্স গ্লোবালের প্রধান বাজার বিশ্লেষক নিক টুইডেল বলেন, অবশ্যই এটা ট্রাম্পের জন্য হচ্ছে। কারণ, তিনি এই শিল্পের খুবই সমর্থনকারী। এর মানে হলো ক্রিপ্টোর মজুত ও মুদ্রা—উভয়ের চাহিদা আরও বাড়বে। নির্বাচনের ফল আসার পর বিটকয়েনের দাম প্রায় রেকর্ড পর্যায়ে ওঠার মানে হলো, এই মুদ্রার ওপরে শুধু খোলা আকাশ রয়েছে।
ক্রিপ্টোকারেন্সি সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি অ্যাস্ট্রোনট ক্যাপিটালের প্রধান বিনিয়োগ কর্মকর্তা ম্যাথু ডিব বলেন, ‘আমি মনে করি, এর ফলে অন্যান্য দেশও বিটকয়েন কিনে যুক্তরাষ্ট্রের আগে থাকার চেষ্টা করবে, এমন সম্ভাবনা বেড়েছে। এ ছাড়া যুক্তরাষ্ট্রে তালিকাভুক্ত বিটকয়েন মাইনারদের জন্য এটি একটি অনুঘটক হিসেবে কাজ করবে।’
ওয়াল স্ট্রিটে লেনদেন শুরুর আগেই ক্রিপ্টো মাইনার রায়ট প্ল্যাটফর্মসের শেয়ারের দাম ১৭ শতাংশ বেড়েছে। লেনদেনের সময় শেষে এর দাম আরও বাড়ে। আরও দুই ক্রিপ্টো মাইনিং কোম্পানি মারা হোল্ডিংস ও ক্লিনস্পার্কের শেয়ারের দাম বেড়েছে প্রায় ৩০ শতাংশ।
সফটওয়্যার কোম্পানি ও বিটকয়েনে বিনিয়োগকারী মাইক্রোস্ট্র্যাটেজি জানিয়েছে, ৩১ অক্টোবর ও ১০ নভেম্বরের মধ্যে বিটকয়েন কিনতে তারা ২০০ কোটি ডলার খরচ করেছে। এতে তাদের লাভ বেড়ে চলেছে।

ইভ্যালি, ই-অরেঞ্জ, কিউকম, ধামাকা শপিং, আলেশা মার্টসহ বিভিন্ন ই-কমার্স প্রতিষ্ঠানের বিরুদ্ধে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরে ৫৮ হাজার ৭২০টি অভিযোগ জমা পড়েছে। এসব অভিযোগে গ্রাহকদের দাবির অঙ্ক প্রায় ৩ হাজার ৮৬৯ কোটি টাকা। এর মধ্যে বিভিন্ন পেমেন্ট গেটওয়েতে আটকে থাকা প্রায় ৫৩১ কোটি টাকার মধ্যে ৪৭২
৩ ঘণ্টা আগে
সদ্য সমাপ্ত ২০২৫-২৬ অর্থবছরে বিপুল মুনাফা অর্জন করেছে বাংলাদেশ ব্যাংক। গত এক বছরে বাংলাদেশ ব্যাংক নিট বা প্রকৃত মুনাফা করেছে ২৫ হাজার ৯৭৭ কোটি টাকা। মূলত দুর্বল ব্যাংকগুলো দৈনন্দিন চাহিদা মেটাতে বাংলাদেশ ব্যাংক থেকে উচ্চ সুদে ঋণ নেওয়ায় এই মুনাফা করেছে বাংলাদেশ ব্যাংক। যা আগের অর্থবছরের তুলনায় ৩ হাজা
৩ ঘণ্টা আগে
বাংলাদেশে বিনিয়োগ আকর্ষণ, ব্যবসা-বাণিজ্য সহজীকরণ, লজিস্টিকস ব্যয় হ্রাস এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (এমএসএমই) সক্ষমতা বাড়াতে সহযোগিতা জোরদারের আগ্রহ জানিয়েছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)। একই সঙ্গে রপ্তানি সক্ষমতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় বাংলাদেশের দক্ষতা উন্নয়নে কাজ করার ক
৮ ঘণ্টা আগে
তিন বছরের বেশি অপেক্ষার পর দেশে ডিজিটাল ব্যাংক চালুর পথ খুলছে। দ্বিতীয় দফায় আবেদন করা ১২টি প্রতিষ্ঠানের মধ্যে ৮টিকে চূড়ান্তভাবে বাছাই করেছে বাংলাদেশ ব্যাংক। আগামী পর্ষদ সভায় এসব প্রতিষ্ঠানের লাইসেন্স অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
২১ ঘণ্টা আগে