রহমতের রমজান
রহমতের রমজান হচ্ছে পবিত্র রমজান মাসের রহমত ও বরকতের সময়। জানুন রমজানের গুরুত্ব, উপবাস, দোয়া এবং ইসলামী শিক্ষা সম্পর্কে যা এই মাসকে বিশেষ করে তোলে।

রমজানে বর্জনীয় ১০ কাজ
রমজান তাকওয়া অর্জনের শ্রেষ্ঠ সময়। মহান আল্লাহ এই মাসে লাইলাতুল কদর দান করেছেন, যা হাজার মাসের চেয়ে উত্তম। তবে স্রেফ পানাহার থেকে বিরত থাকাই রমজানের সার্থকতা নয়। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি মিথ্যা বলা এবং সে অনুযায়ী আমল বর্জন করেনি, তার পানাহার পরিত্যাগ করায় আল্লাহর কোনো প্রয়োজন নেই।’

তারাবির নামাজের দোয়া ও মোনাজাত
রমজান মাসের অন্যতম প্রধান ইবাদত হলো তারাবির নামাজ। এশার নামাজের পর এবং বিতর নামাজের আগে এই নামাজ আদায় করা হয়। দীর্ঘ ১১ মাস পর মাহে রমজানে মুমিন মুসলমানরা অত্যন্ত প্রশান্তির সঙ্গে এই নামাজে শরিক হন।

তাকওয়া অর্জনের ইহকালীন ও পরকালীন উপকারিতা
তাকওয়া অর্থ আল্লাহ তাআলাকে ভয় করা। আল্লাহর ভয়ে সমস্ত পাপাচার থেকে বিরত থাকা এবং নেক আমলের পাবন্দি করা। যারা তাকওয়ার পথ অবলম্বন করে, তাদের মুত্তাকি বলা হয়। রমজানের রোজা ফরজ হওয়ার মূল উদ্দেশ্যই হলো তাকওয়া অর্জন।

রমজান: আত্মসংযম শেখায় যে মাস
পবিত্র রমজান মাস মুমিন মুসলমানের জন্য আত্মশুদ্ধি ও মহান আল্লাহর নৈকট্য লাভের শ্রেষ্ঠ সময়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, ‘হে ইমানদারগণ, তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের ওপর, যাতে তোমরা তাকওয়া (সংযম ও আল্লাহভীতি) অর্জন করতে পারো।’












