রহমত, মাগফিরাত ও জাহান্নাম থেকে মুক্তির সওগাত নিয়ে এসেছিল মাহে রমজান। রমজানের সিয়াম সাধনা মুসলিম উম্মাহকে পাপাচার, কামাচার ও মিথ্যাচার থেকে বিরত রাখার যে প্রশিক্ষণ দেয়, তা পরবর্তী ১১ মাস জীবনের সব ক্ষেত্রে মেনে চলার মাধ্যমে মহান আল্লাহর সন্তুষ্টি লাভ করা যায়।
মাহে রমজানের শেষ মুহূর্তে আমাদের উপলব্ধি করা উচিত—মাহে রমজানে সিয়াম সাধনার মাধ্যমে সততা, ন্যায়পরায়ণতা, আমানতদারি, বিশ্বস্ততা, পরোপকার, সহযোগিতা, সহমর্মিতা, সংযম ও ধৈর্যের গুণ অর্জন এবং সব ধরনের মন্দ ও অশ্লীল কাজ, পাপাচার, সুদ, ঘুষ, জুলুম ও দুর্নীতি এবং যাবতীয় অনৈসলামিক কাজ থেকে বিরত থাকার যে প্রশিক্ষণ আমরা পেলাম—তা কাজে লাগিয়ে বাকি জীবনে যদি মেনে চলতে পারি, তাহলে রমজান মাসের আগমন আমাদের জন্য সার্থক।
মহানবী (সা.) এরশাদ করেন, ‘যে ব্যক্তি রমজানের রোজা রাখল আর মিথ্যা কথা ও খারাপ কাজ থেকে নিজেকে বিরত রাখতে পারল না, আল্লাহ তাআলার কাছে তার না খেয়ে থাকার প্রয়োজন নেই। (বুখারি)
মাহে রমজান আমাদের সাম্য, মৈত্রী, ভ্রাতৃত্ব, সহানুভূতি, শৃঙ্খলা, একনিষ্ঠতা, নিয়মানুবর্তিতা ইত্যাদি মানবীয় মূল্যবোধ শেখায়। ধনী-দরিদ্র যে একই ভ্রাতৃত্বের অন্তর্গত এবং একের প্রতি অন্যের দায়িত্ব যে কত বড়, তা আমরা রমজান মাসে অনুভব করতে পারি। ক্ষুধার মাধ্যমে দারিদ্র্যক্লিষ্ট মানুষের নিত্যদিনের ক্ষুধার কষ্ট আমরা এই রমজান মাসেই বেশি উপলব্ধি করতে পারি।
প্রকৃতপক্ষে মাহে রমজান আমাদের ব্যক্তিজীবন থেকে পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় জীবন পর্যন্ত সর্বস্তরে মহান আল্লাহ তাআলার নির্দেশ পালনের দীক্ষা দিয়ে যায়। সুতরাং মাহে রমজানের রোজা পালনের মাধ্যমে যে উপলব্ধি আমাদের হয়েছে—তা জীবনের সব পর্যায়ে মেনে চলা উচিত।
ড. মো. শাহজাহান কবীর, বিভাগীয় প্রধান, ইসলামিক স্টাডিজ, ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫