
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব ও রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনে শাপলা কলি প্রতীকের প্রার্থী আখতার হোসেন বলেছেন, সারা দেশে যে সহিংসতার রাজনীতি শুরু হয়েছে, তা অবিলম্বে বন্ধ করতে হবে। এ ক্ষেত্রে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দায়িত্ব নিতে হবে বলে তিনি মন্তব্য করেন।
আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে রংপুরের কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়নের খোপাতি গ্রামে শাপলা কলি প্রতীকের নির্বাচনী উঠান বৈঠক শেষে স্থানীয় সাংবাদিকদের কাছে এসব কথা বলেন তিনি।
আখতার হোসেন বলেন, ‘আমরা আর ফ্যাসিবাদের রাজনীতি কিংবা পেশিশক্তির রাজনীতিতে ফিরে যেতে চাই না। নতুন বাংলাদেশে সহিংসতা ও ভয়ভীতি প্রদর্শনের রাজনীতির কোনো স্থান নেই।’
বিএনপির সমালোচনা করে আখতার বলেন, ২০১৮ সালে নোয়াখালীর সুবর্ণচরে নৌকায় ভোট না দেওয়ার কারণে একজন নারী যেভাবে নির্যাতনের শিকার হয়েছিলেন, সেই ঘটনার পুনরাবৃত্তির দিকেই বিএনপি এগোচ্ছে। নির্বাচনী মাঠে তারা অশ্রাব্য ভাষায় গালিগালাজ করছে, নারীদের পোশাক খুলে দেওয়ার মতো ঘৃণ্য হুমকি দিচ্ছে, যা একটি গুরুতর অপরাধ। তিনি বিএনপির শীর্ষ নেতৃত্বকে সংযত আচরণ করার আহ্বান জানান এবং আওয়ামী লীগের পুরোনো স্টাইলে নয়, নতুন বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে নির্বাচনী প্রচারণা চালানোর অনুরোধ করেন।
নিজেদের নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ তুলে আখতার হোসেন বলেন, রংপুর-৪ আসনে বিএনপির নেতা-কর্মীদের ওপর জনগণের সমর্থন নেই। সে কারণেই তারা সাধারণ মানুষ, এনসিপি ও জামায়াতের নেতা-কর্মীদের ওপর হামলার পথ বেছে নিয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন এনসিপির এ নেতা। তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। পীরগাছার ইটাকুমারি মমিন বাজারে এনসিপির শাপলা কলি প্রতীকের সমর্থক ও জামায়াতের নেতা-কর্মীদের ওপর হামলা এবং হেনস্তার ঘটনায় জড়িত বিএনপি নেতা-কর্মীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
নির্বাচনে বিজয়ী হওয়ার সম্ভাবনার বিষয়ে আখতার হোসেন বলেন, ‘সাধারণ মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে যে সাড়া পাওয়া যাচ্ছে, তাতে আমরা আশাবাদী। আগামী ১২ তারিখে কাউনিয়া ও পীরগাছা আসনে শাপলা কলি প্রতীক কোনো অল্প ব্যবধানে নয়, বরং বড় ব্যবধানে বিজয় অর্জন করবে—এটাই আমাদের প্রত্যাশা।’
উঠান বৈঠকে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কাউনিয়া উপজেলা আমির আব্দুস সালাম সরকার, এনসিপির রংপুর জেলার যুগ্ম সমন্বয়ক আবু রেজা, কাউনিয়া উপজেলা প্রধান সমন্বয়ক সাইদুল ইসলামসহ অন্যরা।

মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর দলীয় প্রতীক ‘ধানের শীষ’ চুরি হয়ে গেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেছেন, ‘বাংলাদেশের মানুষের কাছে বড় একটা অংশ জুড়ে রয়েছে কৃষি ব্যবস্থা।
৭ ঘণ্টা আগে
হামের টিকার অব্যবস্থাপনার সঙ্গে জড়িতদের বিচারসহ তিন দফা দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন। হামে আক্রান্ত শিশুদের বিনা মূল্যে চিকিৎসা ও হাসপাতালে হাম কর্নার চালু এবং টিকা অবস্থাপনার সঙ্গে জড়িতদের বিচার; মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি বাতিল ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর উদ্যোগের...
৭ ঘণ্টা আগে
সাম্প্রতিক সময়ে দেশে হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পেলেও এর প্রতিরোধ ও চিকিৎসা ব্যবস্থাপনায় সমন্বয়ের ঘাটতি ও প্রশাসনিক দুর্বলতা লক্ষ্য করা যাচ্ছে, যা স্বাস্থ্যঝুঁকি আরও বাড়িয়ে তুলছে। বিগত অন্তর্বর্তীকালীন সরকারের টিকা কেনায় অবহেলা ও অব্যবস্থাপনা এবং টিকাদান কর্মসূচির দুর্বলতা এই পরিস্থিতির জন্য দায়ী...
৮ ঘণ্টা আগে
সাধারণ মানুষের প্রত্যাশার জায়গা থেকে সরকার ও বিরোধী দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। আজ বুধবার জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে আয়োজিত জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের পাঁচটি নতুন বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি...
৯ ঘণ্টা আগে