
রংপুরের কাউনিয়ায় এক কারাবন্দীর হার্ট স্ট্রোক হয়েছে এবং জরুরি রিং লাগানো দরকার—এ ধরনের সাজানো নাটকের মাধ্যমে তাঁর পরিবারের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে গ্রাম পুলিশ আব্দুল হালিমকে গ্রাম্য আদালতে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) কুর্শা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত গ্রাম্য আদালতে শুনানি শেষে আদালতের বিচারক ও ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদের উপস্থিতিতে হালিমকে জরিমানা করা হয়। এ সময় উভয় পক্ষ আদালতের রায় মেনে নিয়েছে।
ভুক্তভোগী ব্যক্তির পরিবার জানায়, শ্যামপুর গ্রামের সামছুল হক ৭ জানুয়ারি রাজনৈতিক মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। ১৩ জানুয়ারি রাতে কুর্শা ইউনিয়নের গ্রাম পুলিশ আব্দুল হালিম তাঁদের বাড়িতে গিয়ে দাবি করেন, সামছুল কারাগারে হার্ট স্ট্রোক করেছেন এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। পরে হালিম তাঁর মোবাইলে ভুয়া জেল সুপার ও ডাক্তারকে ফোন করিয়ে কারাবন্দী ব্যক্তির স্ত্রী খালেদা বেগমের সঙ্গে কথা বলিয়ে দেন। ফোনে তাঁকে বলা হয়, সামছুলের হার্টে দুটি ব্লক ধরা পড়েছে এবং রিং লাগাতে ৯০ হাজার টাকা প্রয়োজন। দিশেহারা হয়ে খালেদা বেগম প্রথমে হালিমের হাতে ৩০ হাজার টাকা তুলে দেন।
বাকি টাকা বিকাশে পাঠানোর সময় সন্দেহ হলে কারাবন্দী সামছুলের ভাই, বাসচালক মিজানুর ইসলাম নিজে ও স্বজনদের দিয়ে থানা ও হাসপাতালের সঙ্গে যোগাযোগ করে জানতে পারেন, সামছুল সুস্থ অবস্থায় কারাগারে রয়েছেন। বিষয়টি প্রকাশিত হলে স্থানীয় বাসিন্দারা ক্ষুব্ধ হয়ে গ্রাম পুলিশ হালিমকে আটক করেন।
ভুক্তভোগী ব্যক্তির স্ত্রী খালেদা বেগম বলেন, ‘বাড়িতে আমি ও শাশুড়ি ছাড়া কেউ নেই। গ্রাম পুলিশ যদি প্রতারক চক্রের সঙ্গে যুক্ত হয়ে টাকা নিত, তবে আমাদের কী হতো?’
ভুক্তভোগী ব্যক্তির ভাই মিজান বলেন, ‘গ্রাম পুলিশ প্রশাসনের অংশ। আমরা তাদের কথায় বিশ্বাস করে টাকা দিয়েছি। যদি তারা চক্রের দালাল হয়, সাধারণ মানুষ যাবে কোথায়?’
এই ঘটনার প্রমাণ মেলায় বৃহস্পতিবার ইউপি চেয়ারম্যানের তত্ত্বাবধানে গ্রাম্য আদালত বসেন। উভয় পক্ষের শুনানি শেষে আব্দুল হালিমকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযুক্ত হালিম জানান, প্রতারক চক্রের ফাঁদে পরে যাচাই-বাছাই না করে পরিবারের কাছে যাওয়া ঠিক হয়নি।
কুর্শা ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ বলেন, চক্রের ফাঁদে পড়ে গ্রাম পুলিশ আব্দুল হালিমের মাধ্যমে ওই পরিবার আর্থিক ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই আদালতে জরিমানা করা হয়েছে। যদি তদন্তে প্রমাণিত হয় যে তিনি চক্রের নিয়মিত সদস্য, প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশকে জানানো হবে।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমুল হক জানান, এটি একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের কাজ। আসামির তথ্য ও পরিবারের হদিস তারা কীভাবে পেয়েছে, তা তদন্ত করা হচ্ছে। চক্রটিকে শনাক্ত করতে ইতিমধ্যে পুলিশ কাজ শুরু করেছে।

আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জেলা শহরের পুরাতন স্টেডিয়ামসংলগ্ন কাচারি বাজার জামে মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিলটি বের হয়। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি পুরানথানা এলাকার শহীদি মসজিদ প্রাঙ্গণে গিয়ে সমাবেশে মিলিত হয়। এতে জেলা শহরের বিভিন্ন ওয়ার্ড ও উপজেলার কয়েক হাজার নেতা-কর্মী অংশ নেন।
৩২ মিনিট আগে
বাগেরহাটের রামপাল কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্র ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে নতুন রেকর্ড গড়েছে। কেন্দ্রটির দুই ইউনিট মিলিয়ে এই প্রথম সর্বোচ্চ ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। উৎপাদিত এই বিদ্যুৎ সরাসরি জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে। আজ শনিবার সন্ধ্যায় রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের প্রধান মানবসম্পদ
৪৪ মিনিট আগে
সিরাজগঞ্জ সদর উপজেলায় পারিবারিক কলহের জেরে চাচাতো ভাইদের মারধরে আমিনুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তি মারা গেছেন। আজ শনিবার দুপুরের দিকে উপজেলার মেছড়া ইউনিয়নের রূপসা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আমিনুল ইসলাম উপজেলার মেছড়া ইউনিয়নের রূপসা বাজার এলাকার মৃত সোহরাব আলীর ছেলে।
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত রাখার ঘটনায় উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির-২ মনিরুল ইসলামের রুকনিয়াত (সদস্যপদ) বাতিল করা হয়েছে। এর আগে ভ্রাম্যমাণ আদালত তাঁকে ২৫ হাজার টাকা জরিমানা করেন এবং মজুত করা সার জব্দ করেন।
১ ঘণ্টা আগে