
যশোর শহরের ঘোপ নওয়াপাড়া এলাকার একটি গুদাম থেকে ৭৭টি নতুন মোটরসাইকেল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এগুলো আমেরিকার মোটরসাইকেল প্রস্তুতকারী প্রতিষ্ঠান ইউনাইটেড মোটরসের (ইউএম) বলে জানা গেছে।
আজ রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহাইব হাসান আকন্দ এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত গুদামটি বন্ধ (সিলগালা) করে দেন।
জানা গেছে, যশোর সদর উপজেলার ঘোপ নওয়াপাড়া সড়কের ৩ নম্বর ওয়ার্ডের ২৪২ নম্বর বাড়িতে এই অভিযান চালানো হয়। অভিযানকালে মোটরসাইকেলগুলোর বৈধ কাগজপত্র দেখাতে না পারায় গুদামটি সিলগালা করা হয়। এ সময় যশোর জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক (তদন্ত) সুজন কুমারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে ভ্রাম্যমাণ আদালত ঘোপ নওয়াপাড়া সড়কের ওই গুদামে অভিযান চালানো হয়। এ সময় গুদামে আমেরিকান ইউএম কোম্পানির ৭৭টি নতুন মোটরসাইকেল পাওয়া যায়। গুদামের মালিক হাফিজুর রহমান শিলু মোটরসাইকেলগুলোর রেজিস্ট্রেশন, আমদানি-সংক্রান্ত অনুমোদন বা অন্য কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। কয়েক দিন আগেও একই গুদামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। সে সময় তিন দিনের সময় নিয়েছিলেন গুদামমালিক।
এদিকে আজ দুপুরে মোটরসাইকেলগুলোর মালিক আবু সাঈদ সাবু অসুস্থতার কথা বলে ঘটনাস্থলে আসেননি। পরে তিনি ১০ দিনের সময় প্রার্থনা করেন। পরিস্থিতি বিবেচনায় নির্বাহী ম্যাজিস্ট্রেট তাৎক্ষণিকভাবে গুদামটি সিলগালা করার নির্দেশ দেন এবং মোটরসাইকেলগুলো জব্দ অবস্থায় সেখানেই রাখার সিদ্ধান্ত দেন। একই সঙ্গে জানিয়ে দেওয়া হয়, নির্ধারিত সময়ের মধ্যে বৈধ কাগজপত্র দাখিল করতে ব্যর্থ হলে উদ্ধার মোটরসাইকেলগুলো সরকারের হেফাজতে নেওয়া হবে।

সংসদ সদস্য মজিবর রহমান সারওয়ারের ওপর ২০১৮ সালের নির্বাচনে হামলায় থানায় মামলার নির্দেশ দিয়েছেন আদালত। আজ রোববার বরিশাল মহানগর মুখ্য আদালতের বিচারক জহির উদ্দিন কোতোয়ালি থানার ওসিকে এজাহার নেওয়ার নির্দেশ দেন। একই সঙ্গে মামলার আগের অভিযোগটিই থানায় এজাহারভুক্তের নির্দেশ দিয়েছেন আদালত।
২২ মিনিট আগে
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য (ভিসি) অধ্যাপক মোহাম্মদ তৌফিক আলম বলেছেন, ‘বিশ্ববিদ্যালয়ে প্রত্যাশা আর প্রাপ্তির মধ্যে ব্যবধান কমাতে কাজ করছি। দ্বিতীয় ধাপের সম্ভাব্যতা সমীক্ষা চলছে। বাস্তবায়ন হলে অনেক কিছুই বদলে যাবে।’ আজ রোববার (২২ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাবার্ষিকীর...
১ ঘণ্টা আগে
কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদের বহরের একটি গাড়ির চাপায় এক শিশু নিহত হয়েছে। এ সময় উত্তেজিত জনতা কয়েকটি গাড়ি ভাঙচুর করেছে। রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের আহমদ কবিরের ঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
নওগাঁর বদলগাছী উপজেলার মিঠাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের জমিতে বিদ্যালয় ভবন থেকে মাত্র চার ফুট দূরত্বে পুকুর খননের কাজ শুরু হয়েছে। পুকুর ১৫ থেকে ২০ ফুট পর্যন্ত গভীর হতে পারে বলে জানানো হয়েছে। এতে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। উপজেলা প্রশাসন কাজটি আপাতত বন্ধ রাখতে বলেছে।
১ ঘণ্টা আগে