
যশোরের চৌগাছায় দুর্বৃত্তদের হামলায় আহত চৌগাছা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের (কুঠিপাড়া-পান্টিপাড়া) সাবেক কাউন্সিলর ও চৌগাছা পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক শাহিনুর রহমান শাহিন (৪৫) মারা গেছেন। তিনি চৌগাছা পৌরসভার কুঠিপাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে ও দুই শিশুসন্তানের জনক।
আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা সোয়া ৭টার দিকে ঢাকায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে ১৬ ফেব্রুয়ারি বেলা সাড়ে ১১টার দিকে চৌগাছা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কুঠিপাড়া মোড়ে তাঁর ওপর হামলা করে দুর্বৃত্তরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, সাবেক কাউন্সিলর শাহিনুর রহমান শাহিন চৌগাছা শহরে তাঁর দোকান থেকে বাড়িতে যাওয়ার পথে কুঠিপাড়া মোড়ে দাঁড়িয়ে স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলছিলেন। এ সময় পেছন থেকে স্থানীয় চিহ্নিত কতিপয় দুর্বৃত্ত এসএস পাইপ দিয়ে তাঁর মাথার পেছন দিকে হামলা করলে তিনি গুরুতর আহত হন। স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে রেফার্ড করেন। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে রাতেই তাঁকে ঢাকায় রেফার্ড করা হয়।
সেখানে আজ সন্ধ্যা সোয়া ৭টার দিকে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চৌগাছা পৌরসভার সাবেক (অন্তর্বর্তী সরকার কর্তৃক অব্যাহতিপ্রাপ্ত) মেয়র নূর উদ্দিন আল মামুন হিমেল।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এ ঘটনায় থানায় কোনো অভিযোগ করা হয়নি বলেও তিনি জানিয়েছেন।

পিরোজপুরের নাজিরপুরে নিজ ঘরে ফ্রিজের পেছনের জমে থাকা ইঁদুরের মাটি সরাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে নরোত্তম মৃধা (২২) নামে এক নার্সিং শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নাজিরপুর সদর ইউনিয়নের হরিপাগলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে...
১৭ মিনিট আগে
আট বছর আগে পারিবারিক কলহের জেরে স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয়। এর পর থেকে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। কোনো কাজ করতেন না। তাঁর ১১ বছরের একটি সন্তান রয়েছে।
২৮ মিনিট আগে
খুলনার ভৈরব নদের জেলখানা ঘাটে ট্রলার ডুবির ঘটনার ৭ দিন পর নিখোঁজ যুবক রাকিব খানের (২৭) ভেসে ওঠা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে জেলার বটিয়াঘাটা উপজেলার পশুর নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়...
১ ঘণ্টা আগে
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। তাঁরা হলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সজীব কুমার ঘোষ এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশরাফুন্নাহার হেনা...
১ ঘণ্টা আগে