
ভারতের কর্ণাটকে ঘুড়ির ধারালো সুতায় গুরুতর আহত হয়ে ৪৮ বছর বয়সী এক মোটরসাইকেলচালকের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির নাম সঞ্জুকুমার হোসামানি।
আজ বুধবার এক প্রতিবেদনে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, রাজ্যের বিদার জেলার তালামাদাগি সেতুর কাছ দিয়ে যাচ্ছিলেন সঞ্জুকুমার। এ সময় রাস্তার ওপর আড়াআড়িভাবে থাকা টানটান ঘুড়ির সুতায় তাঁর গলা গভীরভাবে কেটে যায় এবং রক্তক্ষরণ শুরু হয়। মোটরসাইকেল থেকে পড়ে যাওয়ার পরও তিনি কোনোমতে তাঁর মেয়ের নম্বরে কল করতে সক্ষম হন। ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা গেছে, রক্তাক্ত অবস্থায় সঞ্জুকুমার তাঁর মেয়ের ফোন নম্বর ডায়াল করার চেষ্টা করছেন।
ওই অবস্থায় এক পথচারী তাঁকে দেখতে পেয়ে কাপড় দিয়ে ক্ষতস্থান চেপে ধরে রক্তক্ষরণ বন্ধ করার চেষ্টা করেন। স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, অ্যাম্বুলেন্স ডাকা হয়েছিল ঠিকই, কিন্তু সেটি পৌঁছার আগেই সঞ্জুকুমার শেষ নিশ্বাস ত্যাগ করেন।
মকর সংক্রান্তিতে ঘুড়ি ওড়ানো ভারতের অনেক অঞ্চলের ঐতিহ্য। আগে ঘুড়ি ওড়াতে কাচের গুঁড়ো মাখানো সুতির সুতা ব্যবহার করা হতো।
তবে গত কয়েক বছরে সুতির জায়গা দখল করে নিয়েছে নাইলন সুতা। টেকসই ও সস্তা হওয়ায় নাইলন সুতা ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। কিন্তু নাইলনের স্থায়িত্বই একে প্রাণঘাতী করে তুলেছে। কারণ, এটি চামড়া চিরে মারাত্মক জখম বা মৃত্যু ঘটাতে পারে।
এই সুতার সবচেয়ে বড় শিকার হন মোটরসাইকেলচালকেরা, কারণ, রাস্তা বা ফ্লাইওভারের ওপর আড়াআড়ি থাকা এই পাতলা সুতাগুলো তাঁদের চোখে পড়ে না এবং তাঁরা এর ওপর দিয়েই গাড়ি চালিয়ে দেন।
ভারতে ঘুড়ির সুতায় গলা কেটে মৃত্যুর ঘটনা সাম্প্রতিক বছরে বেড়েছে। গত বছরের জুলাই মাসে উত্তর দিল্লির রানি ঝাঁসি ফ্লাইওভারে স্কুটার চালিয়ে যাওয়ার সময় ২২ বছর বয়সী ব্যবসায়ী যশ গোস্বামীর গলা ঘুড়ির সুতায় কেটে যায় এবং তিনি স্কুটার থেকে পড়ে যান। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
এর আগে ২০২২ সালে হায়দারপুর ফ্লাইওভারে আরও এক মোটরসাইকেলচালকের মৃত্যু হয়। এ ছাড়া ২০২৩ সালের জুলাইয়ে দিল্লির পশ্চিম বিহারে ঘুড়ির সুতা কেড়ে নিয়েছিল সাত বছর বয়সী এক শিশুর প্রাণ।

ব্রিকস সম্মেলনের পর এবার বিমসটেক সম্মেলনেও বাংলাদেশের শীর্ষপর্যায়ের কোনো প্রতিনিধির উপস্থিতি ছিল না। এ নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে প্রশ্ন রাখা হলে তা কৌশলে এড়িয়ে গেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। এ ছাড়া বাংলাদেশে দুর্গাপূজা ও সংখ্যালঘুদের ওপর নির্যাতনের বিষয়েও
১১ ঘণ্টা আগে
সৌদি আরবে হামলার উদ্দেশে ইরাকের ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী আলী ফালেহ আল-জাইদি। বুধবার (১৪ অক্টোবর) ইরাকের সরকারি বার্তা সংস্থা আইএনএ প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতির বরাতে এ তথ্য জানিয়েছে...
১২ ঘণ্টা আগে
জার্মানির ফ্রাঙ্কফুর্ট থেকে ভারতগামী একটি ফ্লাইটে আকস্মিক ‘হাইজ্যাক অ্যালার্ট’-এর (উড়োজাহাজ ছিনতাইয়ের সংকেত) পর আতঙ্কের সৃষ্টি হয়েছে। এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৯ উড়োজাহাজের ফ্লাইটটি দিল্লিতে অবতরণের কথা থাকলেও নিরাপত্তার শঙ্কায় সেটিকে রাজস্থানের জয়পুরে জরুরি অবতরণ করানো হয়। পরে দীর্ঘ তল্লাশি ও সুর
১৩ ঘণ্টা আগে
আসন্ন নির্বাচনের আগে ইরানে নতুন করে আগ বাড়িয়ে কোনো সামরিক হামলা চালাতে চান না বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে তেহরান বা তাদের সমর্থিত কোনো গোষ্ঠী ইসরায়েলে হামলা চালালে তার কড়া জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি...
১৪ ঘণ্টা আগে