
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় মোটরসাইকেল চুরি করে পালানোর চেষ্টার অভিযোগে জিয়াদুল ইসলাম খান নামের এক ছাত্রদল নেতা আটক হয়েছেন। গতকাল শনিবার রাতে তাঁকে আটক করা হয়। আজ রোববার আদালতের মাধ্যমে পুলিশ তাঁকে কারাগারে পাঠিয়েছে। জিয়াদুল বরিশাল জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক।
জানা গেছে, মেহেন্দিগঞ্জ পৌরসভার বদরপুর এলাকায় সোহেল তালুকদারের মোটরসাইকেল গতকাল রাতে তাঁর বাড়ির আঙিনায় রাখা ছিল। রাত ১টার দিকে জিয়াদুল মোটরসাইকেলের তালা ভেঙে সেটি নিয়ে পালিয়ে যাচ্ছিলেন। পথে পুলিশ তাঁকে সন্দেহজনক হিসেবে আটক করে। এ সময় জিয়াদুল মোটরসাইকেল তাঁর দাবি করলেও অসংগতিপূর্ণ কথা বলেন। পরে প্রকৃত মালিক তানভির উপস্থিত হলে চুরির বিষয়টি পুলিশ নিশ্চিত হয়ে জিয়াদুলকে আটক করে।
মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান সাংবাদিকদের বলেন, জিয়াদুলের বিরুদ্ধে মোটরসাইকেল চুরির মামলা হয়েছে। তাঁকে আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।
মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান মুক্তা বলেন, জিয়াদুল ছাত্রদলের কমিটিতে থাকলেও তিনি দলীয় কার্যক্রমের সঙ্গে জড়িত নেই। তিনি উপজেলা জামায়াতের আমিরের শ্যালক। জিয়াদুল আগে থেকেই বিতর্কিত কর্মকাণ্ডের সঙ্গে জড়িত।
বরিশাল জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম ইমরান আজকের পত্রিকাকে বলেন, জিয়াদুল মোটরসাইকেল চুরি করতে গিয়ে ধরা পড়েছেন, এমন তথ্য জানা নেই। অভিযোগ সত্য হলে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জন্য কেন্দ্রে সুপারিশ পাঠানো হবে।

রাজধানীর ধানমন্ডিতে এক ব্যক্তিকে মারধর ও কান ধরে ওঠবস করানোর ঘটনায় খালিদ হাসান নামের এক যুবককে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে ধানমন্ডির মীনাবাজার এলাকা থেকে তাঁকে আটক করে পুলিশ।
১ ঘণ্টা আগে
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে দেড় মাসে ৯ বার চুরি হয়েছে। এসব ঘটনায় ২৫টি বৈদ্যুতিক ট্রান্সফরমারসহ কয়েক লাখ টাকার কেব্ল চুরি গেছে। এ ছাড়া রানওয়ে থেকে আন্ডারগ্রাউন্ড কেব্ল, রানওয়ের লাইট, লাইটের ফেজ ও লুপিং নিয়ে গেছে চোরেরা।
১ ঘণ্টা আগে
ময়মনসিংহে হাত ধোয়ার অভ্যাসে ঘাটতি, নির্দিষ্ট স্থানে সাবান বা হ্যান্ডওয়াশ না থাকায় বাড়ছে স্বাস্থ্যঝুঁকি। বিশেষ করে হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠানসহ জনবহুল এলাকায় হাত ধোয়ার পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় উদ্বেগের দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে
জন্ম থেকেই দৃষ্টিপ্রতিবন্ধী আলফাজ আহম্মেদ। পারিবারিক সহযোগিতা ও অদম্য ইচ্ছাশক্তিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। এখন তিনি নিজ এলাকা কুষ্টিয়ার খোকসা উপজেলার গোসাইডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
২ ঘণ্টা আগে