
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের এমপি হাসনাত আবদুল্লাহ বলেছেন, আমরা একটি বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখি। এই স্বপ্ন বাস্তবায়নের জন্য আমরা জুলাই আন্দোলন করেছিলাম। পরে রাজনৈতিক দল গঠন করেছি। আপনাদের কথা দিচ্ছি, এনসিপি আপনাদের অধিকার আদায়ে রাজপথে থাকবে। বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ হবে।
আজ বুধবার সন্ধ্যায় বাগেরহাট শহরের স্বাধীনতা উদ্যানে জুলাই পদযাত্রা ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পথসভায় এনসিপির বাগেরহাট জেলা সমন্বয়ক মোরশেদ আনোয়ার সোহেলের সভাপত্বিতে আরও বক্তব্য দেন- এনসিপির যুগ্ম-আহ্বায়ক সারোয়ার তুষার, আলী আহসান জুনায়েদ, জাতীয় নারীশক্তির সদস্যসচিব এমপি মাহমুদা মিতু, কেন্দ্রীয় নেতা মহিউদ্দিন রনি, জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক জাহিদ আহসান, খুলনা বিভাগীয় এনসিপির সাংগঠনিক সম্পাদক ফরিদুল হক প্রমুখ।
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিয়ে হাসনাত বলেন, স্থানীয় সরকার নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। এই নির্বাচনে আমরা এমন প্রার্থীকে মনোনয়ন দেব যার কাছ থেকে সেবা পেতে কারও কোনো রাজনৈতিক পরিচয় লাগবে না, অর্থ লাগবে না। যারা দেশের এবং দেশের মানুষের জন্য কাজ করতে চায় এনসিপি তাদেরই মনোনয়ন দেবে। অসহায় মানুষের পাশে থাকার সুযোগ দিতে নির্বাচনে এনসিপির প্রার্থীদের ভোট দেওয়ার আহ্বান জানান এই নেতা।
জুলাই আন্দোলনে নারীদের অগ্রণী ভূমিকার কথা তুলে ধরে মাহমুদা মিতু বলেছেন, জুলাই আন্দোলনের স্ফুলিঙ্গ ছিল নারীরা। এই নারীরা যখন জেগে উঠবে, যখন নিজেদের অধিকার বুঝবে তখন এ দেশে তাদের সন্তানরা ভালো লাগবে, তাদের স্বামীরা ভালো থাকবে, পরিবার ভালো থাকবে। তাই সেই জায়গা থেকে নারীদের রাজনীতিতে অংশগ্রহণ করতে হবে।
মিতু আরও বলেন, আমরা এনসিপি থেকে ছয়জন এবং নারী দুইজন এমপি পদ পেয়েছি। এই আটজনের কণ্ঠস্বর টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত পৌঁছে গেছে। সবাই জানে এই আটজন বাংলাদেশের প্রয়োজন নিয়ে কথা বলছে। আপনাদের প্রতি অনুরোধ, তরুণেরা নতুন রাজনীতিতে আসছে তাদের সমর্থন দিতে হবে।
বর্তমান সরকারকে উদ্দেশ করে এনসিপির যুগ্ম সদস্যসচিব সারোয়ার তুষার বলেন, বাংলাদেশের হাজার হাজার লাখ লাখ মানুষ সংস্কার চায়, দেশের পরিবর্তন চায়। গণভোট ও সংস্কারের পক্ষে মানুষের যে আবেগ তারা সেটিকে পেছন থেকে ছুরিকাঘাত করছে এবং আত্মসাৎ করেছে। এখন তারা বলছে গণভোট অসাংবিধানিক। গণভোট যদি অবৈধ হয় তাহলে বিএনপি নামক যে দল আছে তাও অবৈধ।

রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমানের মোবাইল ফোন চুরি হয়ে গেছে। গতকাল মঙ্গলবার জোহরের নামাজের সময় রাজধানী ঢাকার একটি মসজিদে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন অধ্যাপক মুজিবুর রহমান।
২ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী, আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই সনদ অক্ষরে-অক্ষরে পালন করার প্রতিশ্রুতি দিলেও গণভোটের রায় মেনে নিচ্ছেন না বলেও অভিযোগ করেন তিনি। জামায়াত নেতা বলেন, জুলাই সনদে ঐকমত্য কমিশন যেই ৮৪টি প্রস্তাব করেছে, তার মধ্যে রাষ্ট্র সংস্কারের মুখ্য প্রস্তাবগুলোতে বিএনপি নোট অব ডিসেন্ট দিয়েছিল...
২ ঘণ্টা আগে
জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, সময়ের প্রয়োজনে বিভিন্ন সময় দেশের সংবিধান সংশোধন হয়েছে। জাতীয় পার্টির শাসনামলেও সংবিধান সংশোধন করা হয়েছে। প্রয়োজনে বর্তমান সময়েও সংবিধান সংশোধন হতে পারে। তবে তা হতে হবে দেশের স্বার্থ, গণতন্ত্রের বিকাশ ও জনগণের প্রত্যাশার আলোকে।
৩ ঘণ্টা আগে
বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই বাংলাদেশের সব ভাষা, ধর্ম, সংস্কৃতি, নৃগোষ্ঠী ও জনগোষ্ঠীকে ধারণ করে গড়ে ওঠা একটি অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়। এই দর্শন দেশের ভৌগোলিক সীমানার ভেতরে বসবাসকারী প্রত্যেক নাগরিককে সমানভাবে জাতীয় পরিচয়ের অংশ হিসেবে স্বীকৃতি দেয়...
৫ ঘণ্টা আগে