Ajker Patrika

মাগুরায় পুকুরে ডুবে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
মাগুরায় পুকুরে ডুবে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু
ছবি: আজকের পত্রিকা

মাগুরার সদর উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুরে উপজেলার মোল্লাপাড়া গ্রামের বালিয়ার মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শিশুরা হল, মোল্লাপাড়া গ্রামের ইমন বিশ্বাসের ছেলে হুজাইফা ও অন্তর বিশ্বাসের ছেলে ঈসা আলী। নিহত দুই শিশু সম্পর্কে আপন চাচাতো ভাই। তাদের দুজনেরই বয়স ৯ বছর।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির অদূরে খেলাধুলা করছিল দুই শিশু। একপর্যায়ে তারা মোল্যাপড়ার বালিয়া মাঠের পাশে একটি পুকুরে গোসলে নামে। এ সময় একজনকে পানিতে হাবুডুবু খেতে দেখে অন্যজন তাকে বাঁচাতে গিয়ে সে পানিতে ডুবে যায়।

ঘটনাস্থলে থাকা অন্য শিশুরা বিষয়টি বড়দের জানায়। পরে স্থানীয় লোকজন পুকুর থেকে দুই শিশুকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক হরষিত বিশ্বাস পরীক্ষা-নিরীক্ষা শেষে দুজনকেই মৃত ঘোষণা করেন।

হুজাইফার মা শরিফা বেগম বলেন, আমি ভাবতেই পারছি না, আমার মনি আর নেই। এর আগেও তারা পুকুরে নেমে খেলেছে। এমন ঘটনা ঘটবে, তা কল্পনাও করতে পারিনি।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ জানান, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর খবর তারা পেয়েছেন। মরদেহ দুটি সদর হাসপাতালের অস্থায়ী মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত