
ফিলিস্তিনি ভূখণ্ড পশ্চিম তীর দখলের দিকে কার্যত আরেক ধাপ এগিয়ে গেল ইসরায়েল। দেশটির নিরাপত্তা মন্ত্রিসভা একগুচ্ছ নতুন পদক্ষেপ ঘোষণা করেছে। এর মধ্য দিয়ে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হাতে পশ্চিম তীরের ভূমি ও সম্পদের ওপর নজিরবিহীন নিয়ন্ত্রণ ক্ষমতা তুলে দেওয়া হচ্ছে বলে মনে করেন বিশ্লেষক ও মানবাধিকারকর্মীরা।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম দ্য ন্যাশনাল জানিয়েছে, নেতানিয়াহুর নেতৃত্বাধীন কট্টর ডানপন্থী সরকারের দুই মন্ত্রী নতুন পদক্ষেপগুলোকে ‘দ্রুত বসতি সম্প্রসারণ নিশ্চিত করার উদ্যোগ’ হিসেবে বর্ণনা করেছেন। তবে সমালোচকদের মতে, এসব পরিবর্তন পশ্চিমতীরকে পুরোপুরিভাবে ইসরায়েলের সঙ্গে যুক্ত করার পথে একটি গুরুত্বপূর্ণ ধাপ।
ইসরায়েলি মানবাধিকার সংস্থা ‘পিস নাউ’-এর নির্বাহী পরিচালক লিওর আমিহাই জানান, নতুন সিদ্ধান্তের তিনটি মূল দিক রয়েছে। প্রথমত, অসলো চুক্তি অনুযায়ী ইসরায়েলের নিরাপত্তা ও বেসামরিক নিয়ন্ত্রণাধীন অঞ্চলে (সি শ্রেণিভুক্ত) বসতি স্থাপনকারীরা প্রায় কোনো সীমাবদ্ধতা ছাড়াই জমি কিনতে পারবেন। শুধু তাই নয়, নতুন পদক্ষেপে ফিলিস্তিনি কর্তৃপক্ষের পূর্ণ বা আংশিক নিয়ন্ত্রণাধীন অঞ্চলেও (এ ও বি শ্রেণিভুক্ত) তাঁদের জমি কেনার সুযোগ তৈরি হচ্ছে।
দ্বিতীয়ত, ভূমির মালিকানা সংক্রান্ত নথি গোপনীয়তা থেকে উন্মুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমিহাইয়ের আশঙ্কা, এতে জাল দলিল তৈরি, প্রতারণা এবং ফিলিস্তিনি মালিকদের ব্ল্যাকমেলের ঝুঁকি বাড়বে। এটি বসতি স্থাপনকারীদের আরও বড় এলাকায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পথ খুলে দেবে।
তৃতীয়ত, হেবরন ও বেথলেহেমের গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থানগুলোর ওপর থেকে ফিলিস্তিনি কর্তৃপক্ষের নিয়ন্ত্রণ কেড়ে নেওয়া হচ্ছে। হেবরনের ইব্রাহিমি মসজিদ এলাকায় পরিকল্পনা ও নির্মাণের ক্ষমতা স্থানীয় পৌরসভার বদলে ইসরায়েলের সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের হাতে যাবে। বেথলেহেমে র্যাচেলস টম্ব পরিচালনার জন্য আলাদা প্রশাসন গঠন করা হবে, যা সরকারি উন্নয়ন ও অর্থায়নের সুযোগ সৃষ্টি করবে।
এই সিদ্ধান্তের বিরুদ্ধে মুসলিম দেশগুলোসহ পশ্চিমা বিশ্বের একটি বড় অংশ ক্ষোভ প্রকাশ করেছে। তারা এখনো দুই রাষ্ট্রভিত্তিক সমাধানকেই সংকট নিরসনের একমাত্র পথ মনে করে।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক সপ্তাহগুলোতে অবৈধ বসতি স্থাপনকারীদের সহিংসতায় শত শত ফিলিস্তিনি তাদের ভূমি ছাড়তে বাধ্য হয়েছেন—যা ২০২৩ সালের পর সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি। এই প্রেক্ষাপটে ফিলিস্তিনি নেতৃত্ব আন্তর্জাতিক সম্প্রদায়ের জরুরি হস্তক্ষেপ দাবি করেছে। ফিলিস্তিনি ভাইস প্রেসিডেন্ট হুসেইন আল শেখ এবং পররাষ্ট্রমন্ত্রী ভারসেন আগাবেকিয়ান শাহিন এই সিদ্ধান্তকে আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন ও যুদ্ধাপরাধ হিসেবে আখ্যা দিয়ে জবাবদিহির আহ্বান জানিয়েছেন।

রাষ্ট্র সংস্কারের দাবিতে নেপালের লাখো মানুষ গত বছর রাস্তায় নেমে এসেছিলেন। সে স্বপ্নপূরণের দায়িত্ব আনুষ্ঠানিকভাবে গ্রহণ করলেন র্যাপার থেকে রাজনীতিবিদ হয়ে ওঠা বালেন্দ্র শাহ। রাজধানী কাঠমান্ডুতে প্রেসিডেন্টের বাসভবন শীতল নিবাসে গতকাল শুক্রবার নেপালের নতুন সরকারপ্রধান হিসেবে শপথ গ্রহণ করেন বালেন্দ্র।
২ মিনিট আগে
ইরানে চলমান যুদ্ধে কোনো স্থল সৈন্যের প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি আরও বলেছেন, আমাদের লক্ষ্য অর্জনে মাসের পর মাস নয়, আর মাত্র কয়েক সপ্তাহ সময় লাগবে। আজ শুক্রবার ফ্রান্সে জি-৭ জোটের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
১ ঘণ্টা আগে
ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানে বিপুল পরিমাণ গোলাবারুদ ও আকাশ প্রতিরক্ষা সরঞ্জাম ব্যয় হওয়ায় ইউক্রেনে অস্ত্র সরবরাহ বিলম্বিত হতে পারে বলে মিত্র দেশগুলোকে সতর্ক করেছে ট্রাম্প প্রশাসন। বিশেষ করে, পেন্টাগন এখন তেহরানের বিরুদ্ধে যুদ্ধে মজুত করা অস্ত্র ব্যবহারে অগ্রাধিকার দিচ্ছে। ফলে কিয়েভের জন্য...
১ ঘণ্টা আগে
ইরানে হামলার জেরে মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়া সংঘাত থামাতে কূটনীতির ওপরই এখন বেশি জোর দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ জন্য ইরানের বৈদ্যুতিক স্থাপনায় হামলা চালানোর পরিকল্পনা থেকে সরে এসে সমঝোতার জন্য আর ১০ দিন সময় দিয়েছেন তিনি। এ ছাড়া ইরান ইস্যুতে ধনী দেশগুলোর জোট জি৭-এর নেতাদের সঙ্গে....
১ ঘণ্টা আগে