Ajker Patrika

জৈন্তাপুরে অটোরিকশা থেকে ৯৬ বোতল মদ উদ্ধার, চালক আটক

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি
জৈন্তাপুরে অটোরিকশা থেকে ৯৬ বোতল মদ উদ্ধার, চালক আটক
৯৬ বোতল মদসহ আটক নুরুল ইসলাম আকাশ। ছবি: সংগৃহীত

সিলেটের জৈন্তাপুরে সিএনজিচালিত অটোরিকশায় তল্লাশি চালিয়ে ৯৬ বোতল মদ উদ্ধার করেছে পুলিশ। এ সময় মদ বহনের অভিযোগে অটোরিকশার চালক নুরুল ইসলাম আকাশকে (২৭) আটক করা হয়েছে। এ ঘটনায় মদ ও অটোরিকশাটি জব্দ করা হয়েছে।

রোববার (১৮ অক্টোবর) ভোর ৪টা ১০ মিনিটের দিকে জৈন্তাপুরের শাপলা ফিলিং স্টেশনের সামনে এ অভিযান চালানো হয়। আটক নুরুল ইসলাম আকাশ সিলেটের এয়ারপোর্ট থানার সাহেববাজার রোডের লীলাপাড়া ছড়ারপাড় গ্রামের তাজুল ইসলামের ছেলে।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এ অভিযান চালানো হয়। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে রোববার আদালতে পাঠানো হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত