ইসলামে ভিক্ষাবৃত্তি ঘৃণিত ও লজ্জাজনক পেশা। ইসলাম কখনো ভিক্ষা করতে উৎসাহিত করে না। হাদিসে এসেছে, ইবনে ওমর (রা.) থেকে বর্ণিত, আল্লাহর রাসুল (সা.) একদিন মিম্বরের ওপর দাঁড়িয়ে বললেন, ‘ওপরের হাত নিচের হাতের চেয়ে উত্তম।’ (বুখারি: ১৪২৯) অর্থাৎ ভিক্ষা করার চেয়ে দান করা উত্তম।
আমাদের সমাজে ভিক্ষাবৃত্তি এখন মহামারির মতো ছড়িয়ে পড়েছে। সুস্থ-সবল, সুঠাম দেহের অধিকারী মানুষও লজ্জাহীনভাবে ভিক্ষা করে বেড়াচ্ছে। মানুষের সরলতাকে পুঁজি করে এবং ধর্মকে ব্যবহার করে বিভিন্ন ধরনের প্রতারণার আশ্রয় নিয়ে মানুষের কাছে হাত পাতছে। একটু পরিশ্রম করে উপার্জন করতে চায় না তারা। এসব ইসলামের দৃষ্টিতে নিন্দনীয়। তবে একান্ত অপারগ হলে এবং উপার্জনের সামর্থ্য না থাকলে মানুষের কাছে চাইতে নিষেধ করে না ইসলাম।
ইসলাম বৈধ ও সম্মানজনক যেকোনো পেশাকে সমর্থন করে। পরের কাছে হাত না পেতে নিজে উপার্জন করাই ইসলামের দৃষ্টিতে সম্মানজনক। নিজের হাতের কামাইকে ইসলাম সর্বশ্রেষ্ঠ পেশা বলেছে। আল্লাহর বিধান পালনের পর রিজিক তালাশ করা এবং পরিশ্রম করে উপার্জন করাই মহান আল্লাহর নির্দেশ। আল্লাহ তাআলা বলেন, ‘এরপর যখন নামাজ শেষ হয়, তখন পৃথিবীতে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহ অনুসন্ধান করো। আর আল্লাহকে বেশি বেশি স্মরণ করো, যাতে তোমরা সফলকাম হও।’ (সুরা জুমুআ: ১০)
এক হাদিসে হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) এরশাদ করেন, ‘অন্যান্য ফরজ আদায়ের পর হালাল উপার্জন করাও একটি ফরজ কাজ।’ (সুনানুল কুবরা: ৬/১২৮) আরেক হাদিসে রাসুল (সা.)-কে প্রশ্ন করা হলো, ‘কোন উপার্জন সর্বোৎকৃষ্ট।’ তিনি বললেন, ‘কোনো ব্যক্তির তার নিজ হাতের উপার্জন এবং প্রতিটি বৈধ বেচাকেনা।’ (সুনানুল কুবরা: ৫/২৬৩)

অন্যের জ্ঞান, সম্পদ, পদমর্যাদা কিংবা সফলতা দেখে মনে মনে তা বিনষ্ট হওয়ার কামনা করাই হলো হিংসা। ইসলামের দৃষ্টিতে এটি অন্তরের অতি ভয়ংকর একটি ব্যাধি। হিংসা শুধু সামাজিক সম্প্রীতিই বিনষ্ট করে না, মানুষের আত্মিক শান্তি ও সৎ আমলগুলোকেও নিঃশেষ করে দেয়।
১৩ ঘণ্টা আগে
একজন মুমিনের জন্য নামাজ হলো আধ্যাত্মিক প্রশান্তি ও জীবনের বরকত লাভের সর্বোত্তম মাধ্যম। প্রতিদিন সময়মতো নামাজ আদায় করা প্রতিটি মুসলমানের ওপর ফরজ। নিচে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার জন্য আজকের নামাজের সময়সূচি তুলে ধরা হলো।
১৮ ঘণ্টা আগে
পবিত্র কোরআনের ষষ্ঠ সুরা হলো সুরা আনআম (سورة الأنعام)। ‘আনআম’ শব্দের অর্থ গবাদিপশু। মক্কায় অবতীর্ণ এই সুরায় তাওহিদ (আল্লাহর একত্ববাদ), রিসালাত, আখিরাত, জান্নাত-জাহান্নাম এবং সৃষ্টির নিখিল রহস্য নিয়ে অত্যন্ত সূক্ষ্ম ও নিখুঁত আলোচনা রয়েছে। ১০টি গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ বা রুকু এবং ১৬৫টি আয়াতবিশিষ্ট...
১ দিন আগে
আল্লামা নুরুল হক (রহ.) বট্টগ্রাম হামিদিয়া মাদ্রাসার মুহতামিম হিসেবে দীর্ঘ প্রায় ৫০ বছর অত্যন্ত সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। কর্মজীবনে তিনি জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কুমিল্লা জেলার সাবেক সভাপতি এবং হেফাজতে ইসলাম বাংলাদেশের কুমিল্লা জেলার সভাপতি হিসেবেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
১ দিন আগে