
শিক্ষার গুণগত মান এবং নানা সুযোগ-সুবিধা থাকার কারণে উচ্চশিক্ষা গ্রহণের আদর্শ গন্তব্য হয়ে উঠছে কানাডা। শিক্ষা, গবেষণা এবং স্থায়ীভাবে বসবাসের সুযোগ থাকায় দেশটিতে আন্তর্জাতিক শিক্ষার্থীদের উচ্চশিক্ষার আগ্রহ বাড়ছে। সেই সঙ্গে যুক্ত হয়েছে জনপ্রিয় ভেনিয়ার কানাডা গ্র্যাজুয়েট স্কলারশিপ। উন্নয়নশীল দেশের শিক্ষার্থীদের জন্য আবেদনের সুযোগ রাখছে দেশটির সরকার। বাংলাদেশি শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন।
কেন ভেনিয়ার স্কলারশিপ
ভেনিয়ার কানাডা গ্র্যাজুয়েট বৃত্তির অধীনে নির্বাচিত শিক্ষার্থীরা পিএইচডি প্রোগ্রামে অধ্যয়ন করতে পারবেন। এ বৃত্তি কানাডার সরকার দিয়ে থাকে। প্রতিবছর মোট ১৬৬ জন শিক্ষার্থী এ বৃত্তি পান। বৃত্তিপ্রাপ্ত প্রত্যেক শিক্ষার্থী পান বছরে ৫০ হাজার ডলার বা প্রায় ৫৮ লাখ ৭৫ হাজার ১১৫ টাকা।
গবেষণার ক্ষেত্রগুলো:
• হেলথ রিসার্চ।
• ন্যাচারাল সায়েন্সেস অ্যান্ড ইঞ্জিনিয়ারিং রিসার্চ।
• সোশ্যাল সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিজ রিসার্চ।
আবেদনের যোগ্যতা
• প্রথমে কানাডিয়ান কোনো একটি বিশ্ববিদ্যালয়ের পিএইচডি প্রোগ্রামে ভর্তি হতে হবে।
• সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের মানদণ্ড পূরণ করতে হবে।
• রিসার্চ অ্যাবিলিটি (জার্নাল, পাবলিকেশন) থাকতে হবে।
• ইংরেজি ভাষা দক্ষতা পরীক্ষার স্কোর দেখাতে হবে।
• কমিউনিকেশন ও লিডারশিপ দক্ষতা থাকতে হবে।
• পিএইচডি প্রোগ্রামের জন্য অন্য কোনো পুরস্কার, স্কলারশিপ বা তহবিল গ্রহণ করা যাবে না।
আবেদনের শেষ তারিখ: ৩০ অক্টোবর, ২০২৪।
আবেদনের প্রক্রিয়া ও বিস্তারিত: (https://vanier.gc.ca/en/home-accueil.html)

ববি হাজ্জাজ বলেছেন, একজন শিক্ষার্থী ইংরেজি মাধ্যম, বাংলা মাধ্যম কিংবা অন্য কোনো ধারায় পড়ুক তার মৌলিক জ্ঞান ও দক্ষতার ক্ষেত্রে একটি অভিন্ন মানদণ্ড থাকা জরুরি। ভালো ও তুলনামূলক কম ভালো প্রতিষ্ঠানের মধ্যে পার্থক্য থাকবে। তবে কারিকুলাম ও শিক্ষার মৌলিক মানে বড় ধরনের বৈষম্য থাকা উচিত নয়।
১ ঘণ্টা আগে
২০২৬-২৭ শিক্ষাবর্ষের মেডিকেলে ভর্তি-ইচ্ছুকদের প্রস্তুতি চলছে পুরোদমে। হাতে আর বেশি সময় নেই। আগামী দু-তিন মাসের মধ্যে অনেকের সামনে খুলে যাবে কাঙ্ক্ষিত মেডিকেল কলেজের দরজা। এই অল্প সময়ে শুধু পড়লেই হবে না, প্রয়োজন সঠিক পরিকল্পনা, কৌশলী প্রস্তুতি ও নিয়মিত অনুশীলন।
১০ ঘণ্টা আগে
২০২৬-২৭ শিক্ষাবর্ষে সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি (জিএসটি) গুচ্ছভুক্ত ভর্তি প্রক্রিয়ায় থাকা ২০টি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে নতুন করে আরও দু-তিনটি বিশ্ববিদ্যালয় যুক্ত হতে পারে। এর মধ্যে রয়েছে বগুড়া বিশ্ববিদ্যালয়, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় ও মেহেরপুর বিশ্ববিদ্যালয়।
১৬ ঘণ্টা আগে
আজ শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে অনুষ্ঠিত এক সভায় এবারের গুচ্ছ ভর্তি পরীক্ষার মূল কমিটি গঠন করা হয়েছে। সভায় ২০টি বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি নতুন বিশ্ববিদ্যালয় যুক্ত করার বিষয়টি নিয়ে আলোচনা হয়।
১ দিন আগে