বিশ্বজুড়ে উচ্চমানের শিক্ষাব্যবস্থা ব্যয়বহুল। সেখানে এশিয়ায় তাইওয়ান স্বল্পমূল্যে একই শিক্ষা প্রদানে প্রতিনিধিত্ব করছে। তাইওয়ান আন্তর্জাতিক শিক্ষার্থীদের সম্পূর্ণ অর্থায়নে বৃত্তি দিচ্ছে। এ বৃত্তির আওতায় শিক্ষার্থীরা তাইওয়ানের একাডেমিয়া সিনিকায় স্নাতকোত্তর ও পিএইচডি অর্জনের সুযোগ পাবেন। আগ্রহী শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
সুযোগ-সুবিধা
এ বৃত্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করা হবে। থাকছে রেজিস্ট্রেশন ফির সুবিধাও। উপবৃত্তি হিসেবে থাকবে ১২ হাজার ৫০০ ডলার (১৪ লাখ ৯৭ হাজার ৭৯০ টাকা)। এ ছাড়া থাকছে বিমানভাড়ার টিকিট, ভিসা ফি,
বিনা মূল্যে থাকার ব্যবস্থা ও স্বাস্থ্যবিমার সুযোগ
অধ্যয়নের বিষয়সমূহ
বায়োইনফরমেটিকস, মলিকুলার মেডিসিন, আর্থ সিস্টেম সায়েন্স, জীববৈচিত্র্য, ইন্টারডিসিপ্লিনারি নিউরোসায়েন্স, সামাজিক নেটওয়ার্ক এবং মানবকেন্দ্রিক কম্পিউটিং, আণবিক বিজ্ঞান ও প্রযুক্তি, ন্যানোবিজ্ঞান ও প্রযুক্তি এবং টেকসই রাসায়নিক বিজ্ঞান ও প্রযুক্তি।
আবেদনের যোগ্যতা
স্নাতকোত্তর ডিগ্রিতে আবেদনের জন্য প্রার্থীদের অবশ্যই স্নাতক ডিগ্রির সার্টিফিকেট থাকতে হবে। পিএইচডি প্রোগ্রামের জন্য মাস্টার্স ডিগ্রির সার্টিফিকেট থাকতে হবে। যেসব শিক্ষার্থী ইংরেজি ভাষায় স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন, তাঁদের ক্ষেত্রে ভাষা দক্ষতার শিথিলতা রয়েছে।
আবেদনের প্রয়োজনীয় তথ্য
অনলাইন আবেদনপত্র, আপডেট সিভি বা জীবনবৃত্তান্ত, বৈধ পাসপোর্টের কপি, শিক্ষাগত নথি (ট্রান্সক্রিপ্ট বা ডিগ্রির অনুলিপি), গবেষণা পরিকল্পনার বিবৃতি, রিকমেন্ডেশন লেটার ও ইংরেজিতে দক্ষতার সার্টিফিকেট।
আবেদন পদ্ধতি
তাইওয়ানের এ বৃত্তির জন্য আগ্রহী প্রার্থীরা লিংকের মাধ্যমে আবেদন করতে পারবেন। এ লিংকে গিয়ে বৃত্তিটি সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
আবেদনের শেষ তারিখ: ১ ফেব্রুয়ারি ২০২৫।

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি গঠনসংক্রান্ত প্রবিধানমালা, ২০২৬ এখনো চূড়ান্ত হয়নি। এ কারণে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কমিটি গঠনের কার্যক্রম বন্ধ রাখতে হবে। এ নির্দেশনা দেশের সব বেসরকারি নিম্নমাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের...
২ ঘণ্টা আগে
নানা কর্মসূচির মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শোক দিবস পালিত হয়েছে। আজ বৃহস্পতিবার দিবসটি উপলক্ষে জগন্নাথ হল স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, প্রার্থনা, রক্তদানসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
৪ ঘণ্টা আগে
সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত আন্তর্জাতিক এআই হ্যাকাথনে চ্যাম্পিয়ন হয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী সায়েম হোসেন ও তাঁর দল। দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য আরবি ভাষা ও কোরআনিক শিক্ষা...
৭ ঘণ্টা আগে
নোট-গাইড পড়েই তো ছেলে-মেয়েরা পাস করে যায়। হ্যাঁ, পাস করে যায়, কিন্তু বিষয়টি মোটেও শিখে যায় না! তুমি নিজেই বলো, ট্রেলার দেখে কি সিনেমা দেখা হয়? যেকোনো গাইড তোমাকে দেয় উত্তরটা, আর আমি দেখাই উত্তরে পৌঁছানোর পথটা।
১২ ঘণ্টা আগে