লক্ষ্মীপুর রামগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে ভাতিজাদের হামলায় হাসমত উল্যাহ (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার ভোরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় উত্তেজিত জনতা আজ সকালে অভিযুক্ত ভাতিজা তোফায়েল আহমদ ও মোহন হোসেনের বাড়িতে আগুন লাগিয়ে দেয়।
এর আগে গতকাল সোমবার রাতে রামগঞ্জের বাঁশঘর এলাকায় হাসমত উল্যাহর ওপর হামলার ঘটনা ঘটে।
নিহত হাসমত রামগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাঁশঘর এলাকার বাসিন্দা। অভিযুক্ত ভাতিজা তোফায়েল ও মোহন হাসমতের ছোট ভাই আমিনুল উল্যাহর ছেলে।
পুলিশ ও স্বজনেরা জানান, গতকাল রাত ১১টায় হাসমতের বসতঘর জোর করে দখল করতে যান তোফায়েল ও মোহন। এতে হাসমত ও তাঁর পরিবারের লোকজন বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে তোফায়েল ও মোহনের নেতৃত্বে ১০ থেকে ১৫ জন সন্ত্রাসী হাসমতকে এলোপাতাড়ি মারধর করে। পরিবারের লোকজন গুরুতর আহত অবস্থায় হাসমতকে উদ্ধার করে রামগঞ্জ সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই তোফায়েল ও মোহন পালিয়েছেন। হাসমতের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা আজ সকালে তোফায়েল ও মোহনের বাড়িতে আগুন লাগিয়ে দেয়।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল বারী বলেন, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
চাচা-ভাতিজাদের মধ্যে দীর্ঘদিন ধরে জমিসংক্রান্ত বিরোধ চলে আসছে। এই বিরোধকে কেন্দ্র করে হত্যাকাণ্ডটি ঘটেছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। জড়িতদের ধরতে অভিযান চলছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেছেন, আমরা এমন একটি সাংস্কৃতিক কর্মসূচি নিতে চাই, যা শুধু একটি অনুষ্ঠান নয়, বাংলাদেশের জন্য একটি অনুকরণীয় মডেল হয়ে উঠবে। তিনি বলেন, ‘ত্রিশাল থেকে আমরা একটি বার্তা দিতে চাই—সংস্কৃতিকে নতুনভাবে ভাবতে হবে, নতুনভাবে গড়তে হবে।
৩ মিনিট আগে
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কালিগঞ্জ এলাকা-সংলগ্ন মেঘনা নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় বালুবাহী একটি বাল্কহেড-ডুবির ঘটনা ঘটেছে। আজ শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে। জানা গেছে, চরমোনাইয়ের মাহফিল শেষে মুসল্লিদের নিয়ে চরমোনাই থেকে ঢাকার দিকে যাচ্ছিল এমভি সাব্বির-৩ নামক লঞ্চটি।
৮ মিনিট আগে
ঝালকাঠির রাজাপুর উপজেলায় মিলন হাওলাদার (২৫) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার (৪ এপ্রিল) দুপুরে উপজেলার বড়ইয়া ইউনিয়নের আদাখোলা গ্রামে এই ঘটনা ঘটে। মিলন হাওলাদার আদাখোলা গ্রামের তৈয়ব হাওলাদারের ছেলে। মিলনের স্বজনদের অভিযোগ, পূর্ববিরোধের জেরে মিলনকে তাঁর শ্বশুর ও শ্যালক হত্যা
৯ মিনিট আগে
তার স্ত্রীর নিয়মিত গাইনি চিকিৎসক ডা. কামরুন সাত্তার ডালিয়াকে বিষয়টি জানাতে বারবার অনুরোধ করা হলেও হাসপাতাল কর্তৃপক্ষ ইচ্ছাকৃতভাবে তা এড়িয়ে যান। পরে সকাল ৮টায় রোগীকে মাতুয়াইল শিশু-মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউটে নিয়ে গেলে সেখানে একটি মৃত...
১১ মিনিট আগে