
পটুয়াখালীর কলাপাড়ায় বিদ্যালয়ে পাঠদান চলাকালে অজ্ঞাত উপসর্গে একে একে অসুস্থ হয়ে পড়েছে ১০ শিক্ষার্থী। আজ বুধবার দুপুরে উপজেলার চাকামইয়া ইউনিয়নের বেতমোর মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। পরে বেলা সাড়ে ৩টার দিকে অসুস্থ শিক্ষার্থীদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, আজ বুধবার বেলা ১টার দিকে শ্রেণিকক্ষে পাঠদান চলাকালে দশম শ্রেণির শিক্ষার্থী জাকিয়া হঠাৎ পেটব্যথা, পায়ে ঝিনঝিন ভাব ও শ্বাসকষ্ট নিয়ে অসুস্থ হয়ে পড়ে। কিছুক্ষণ পর একই ধরনের উপসর্গ নিয়ে আরও নয় শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ ১০ জনই মেয়ে শিক্ষার্থী বলে জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
বেতমোর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব উল্লাহ লিটন বলেন, বেলা ১টার দিকে জাকিয়া হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। এরপর একে একে আরও নয় শিক্ষার্থী একই ধরনের উপসর্গ নিয়ে অসুস্থ হয়ে পড়ে। পরে তাদের হাসপাতালে নেওয়া হয়।
কলাপাড়া হাসপাতালের মেডিকেল অফিসার পলি সাহা বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিক্ষার্থীরা ‘ম্যাস সাইকোজেনিক হাইপারভেন্টিলেশন’ নামের সমস্যায় আক্রান্ত হয়েছে। তবে সবাই শঙ্কামুক্ত রয়েছে।
এর আগে গত ৩০ সেপ্টেম্বর একইভাবে উপজেলার চম্পাপুর ইউনিয়নের এমইউ মাধ্যমিক বিদ্যালয়ের অর্ধশত শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছিল। অল্প সময়ের ব্যবধানে একই ধরনের ঘটনার পুনরাবৃত্তিতে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে।

বগুড়া থেকে নাটোর হয়ে ভারতগামী ক্রিল ল্যান্ডার উইবার (২৪) নামের এক জার্মান পর্যটকের ব্যাগ নিয়ে চম্পট দিয়েছে এক যুবক। নাটোর রেল স্টেশন থেকে ব্যাগটি চুরির ঘটনা ঘটেছে। ক্রিলের ব্যাগে ছিল অ্যাপল ব্রান্ডের ল্যাপটপ, ক্যামেরাসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র ও ব্যক্তিগত ব্যবহার সামগ্রী।
১০ মিনিট আগে
কুষ্টিয়ার কুমারখালীতে একটি পাগলা কুকুরের আক্রমণে শিশু ও নারীসহ অন্তত ৪৫ জন আহত হয়েছে। আজ বুধবার সন্ধ্যায় শহরের হলবাজার, আমতলা, ইন্দ্রা মোড়সহ বিভিন্ন জনবহুল এলাকায় হঠাৎ কুকুরটির আক্রমণে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার পর মাত্র ৪০ মিনিটের মধ্যে রক্তাক্ত অবস্থায় ২৫ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে
২৬ মিনিট আগে
রূপসায় আক্তার ঢালী হত্যাকাণ্ডের পর আতঙ্ক কাটেনি পরিবারের সদস্যদের মধ্যে। এ ঘটনায় তিন দিনেও পরিবারের পক্ষ থেকে থানায় কেউ মামলা করতে যায়নি। হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তারও করতে পারেনি। আসামি গ্রেপ্তার না হওয়ায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে।
২৭ মিনিট আগে
নওগাঁর নিয়ামতপুরে পুকুরের পানিতে ডুবে রাব্বি (৩) নামে এক শিশু মারা গেছে। আজ বুধবার বেলা ১১টার দিকে উপজেলার চন্দননগর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে। পুকুরে ডুবে নিহত রাব্বি কৃষ্ণপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে।
২৯ মিনিট আগে