সিলেটের জৈন্তাপুর উপজেলায় অবৈধভাবে উত্তোলন করা ২০ হাজার ঘনফুট বালু জব্দ এবং বালু উত্তোলনকাজে ব্যবহৃত ৫০টি নৌকা ধ্বংস করা হয়। আজ রোববার (১১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ৪ নম্বর বাংলাবাজার এর রাংপানি নদীর বালুমহালে জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ গোলাম মোস্তফার নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। এতে অংশ নেন সহকারী কমিশনার (এসি ল্যান্ড) পলি রানী দেবসহ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) শ্রীপুর বিওপির সদস্য এবং জৈন্তাপুর মডেল থানা-পুলিশের একটি দল।
জানা গেছে, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ লঙ্ঘন এবং সরকারি নিষেধাজ্ঞা অমান্য করায় ২০ হাজার ২৯ ঘনফুট বালু জব্দের পাশাপাশি বালু উত্তোলনকাজে ব্যবহৃত ৫০টি বারকি নৌকা ইলেকট্রিক করাত দ্বারা কেটে পানিতে ডুবিয়ে দেওয়া হয়। পরে সরকারি বিধি অনুযায়ী জব্দ করা বালু নিলাম দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ গোলাম মোস্তফা জানান, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করায় বালু জব্দ ও বারকি নৌকা ধ্বংস করা হয়েছে। সরকারি নিষেধাজ্ঞা যারা অমান্য করবে তাদের বিরুদ্ধে ও পরিবেশের সুরক্ষায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

পিরোজপুরের নাজিরপুরে নিজ ঘরে ফ্রিজের পেছনের জমে থাকা ইঁদুরের মাটি সরাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে নরোত্তম মৃধা (২২) নামে এক নার্সিং শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নাজিরপুর সদর ইউনিয়নের হরিপাগলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে...
১৭ মিনিট আগে
আট বছর আগে পারিবারিক কলহের জেরে স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয়। এর পর থেকে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। কোনো কাজ করতেন না। তাঁর ১১ বছরের একটি সন্তান রয়েছে।
২৮ মিনিট আগে
খুলনার ভৈরব নদের জেলখানা ঘাটে ট্রলার ডুবির ঘটনার ৭ দিন পর নিখোঁজ যুবক রাকিব খানের (২৭) ভেসে ওঠা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে জেলার বটিয়াঘাটা উপজেলার পশুর নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়...
১ ঘণ্টা আগে
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। তাঁরা হলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সজীব কুমার ঘোষ এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশরাফুন্নাহার হেনা...
১ ঘণ্টা আগে