Ajker Patrika

বামনায় সাবেক ছাত্রলীগ নেতা রাজিব গ্রেপ্তার

বরগুনা প্রতিনিধি
বামনায় সাবেক ছাত্রলীগ নেতা রাজিব গ্রেপ্তার
গ্রেপ্তার হওয়া ছাত্রলীগ নেতা রাজিব। ছবি: আজকের পত্রিকা

বরগুনার বামনায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক সহ সভাপতি ও বামনা সদর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাজিব হোসেন আব্দুল্লাহকে গ্রেপ্তার করেছে বামনা থানা-পুলিশ।

আজ রোববার সকালে বামনা উপজেলার সোনাখালী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রাজিব উপজেলার আমতলী গ্রামের আ. রব আকনের ছেলে।

বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন খান গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ নেতা ও নাশকতা মামলার আসামি রাজীবকে সোনাখালী গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়েছে। আজ দুপুরেই তাঁকে বরগুনা জেল হাজতে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত