Ajker Patrika

বরগুনায় পুলিশ লাইনসের সামনে বিআরটিসি বাসে অগ্নিসংযোগ

বরগুনা প্রতিনিধি
বরগুনায় পুলিশ লাইনসের সামনে বিআরটিসি বাসে অগ্নিসংযোগ
রোববার (৮ নভেম্বর) রাতে এ ঘটনা ঘটে। ছবি: আজকের পত্রিকা

বরগুনা জেলা পুলিশ লাইনসের সামনে দাঁড় করিয়ে রাখা বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গতকাল রোববার (৮ নভেম্বর) রাতে এ ঘটনা ঘটে। তবে কারা এ ঘটনাটি ঘটিয়েছে তা এখনো শনাক্ত করতে পারেনি পুলিশ।

স্থানীয়রা জানায়, প্রতিদিনের মতো বিআরটিসি বাসটি বরগুনা পুলিশ লাইন এলাকা সংলগ্ন একটি সামনের সড়কে পার্কিং করে রাখা হয়। গভীর রাতে বাসটিতে আগুন জ্বলতে দেখা যায়।

বাসটিতে আগুন দেখে পুলিশ লাইনসের সদস্যরা দ্রুত আগুন নেভানোর উদ্যোগ নেন। আগুন নিয়ন্ত্রণে এলেও বাসটির কিছু অংশ পুড়ে যায়। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে বলে জানিয়েছেন বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদৎ মো. হাচনাইন পারভেজ।

ওসি পারভেজ আরও জানান, মধ্যরাতে পুলিশ লাইনসের সামনে পার্কিং করে রাখা বিআরটিসির বাসে আগুন দিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। তবে কারা এবং কী কারণে এ ঘটনা ঘটিয়েছে, তা এখনো শনাক্ত করা যায়নি। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত