সিলেট-ঢাকা ও সিলেট-চট্টগ্রাম রুটে চলাচলকারী রেলের টিকিট অনলাইন প্ল্যাটফর্মে ছাড়ার কিছু সময়ের মধ্যে শেষ হয়ে যায়। এ কারণে যাত্রার ১০ দিন আগে টিকিট ছাড়ার সময়ে অনলাইনে প্রবেশ করলেও টিকিট পাওয়া যায় না। বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে সিলেটবাসীর মনে অসন্তোষ ও ক্ষোভ রয়েছে। টিকিট উধাওয়ের বিষয়টি নিয়ে গত ২২ সেপ্টেম্বর স্বপ্রণোদিত হয়ে সিলেটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত আমলি-১১ মামলা করেছেন। মামলা তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) ১ অক্টোবর নির্দেশ দেওয়া হয়েছে। মামলাটি তদন্ত করছেন পিবিআইয়ের উপপরিদর্শক আবদুল আহাদ।
আজ বুধবার বিষয়টি নিশ্চিত করে পিবিআইয়ের উপপরিদর্শক আবদুল আহাদ বলেন, ‘আদালত মামলা তদন্তের নির্দেশ পিবিআইকে দিয়েছেন। আমি ইতিমধ্যে তদন্ত শুরু করেছি। ফুল ডেটা নিয়ে কাজ করছি। এটিতে বিশাল সিন্ডিকেট জড়িত। আমরা চেষ্টা করছি, একেবারে মূল জায়গায় গিয়ে তদন্ত করে প্রতিবেদন জমা দিতে।’
জানা গেছে, সিলেট থেকে ঢাকায় উপবন, কালনী, জয়ন্তিকা, পারাবত এবং চট্টগ্রামগামী পাহাড়িকা ও উদয়ন এক্সপ্রেস ট্রেন চলাচল করে। সিলেট থেকে যাতায়াতকারী এসব ট্রেনের টিকিট অনলাইনে কিনতে হয়। অধিকাংশ যাত্রী অনলাইনে গিয়ে টিকিট পান না। ফলে বাধ্য হয়ে বিভিন্ন মাধ্যম থেকে তাঁরা টিকিট কেনেন।
অনলাইন প্ল্যাটফর্মে উন্মুক্ত হওয়ার কয়েক মিনিটের মধ্যে সব টিকিট বিক্রির বিষয়টি বিভিন্ন মাধ্যম থেকে নোটিশ করেন আদালত। রেলের ওয়েবসাইটে গিয়ে বিষয়টি পর্যবেক্ষণ করে আদালত কয়েক মিনিটের মধ্যে ট্রেনের সব টিকিট বিক্রির বিষয়টি নিয়ে সন্দেহ প্রকাশ করেন।
আদালত মনে করেন, ট্রেনের টিকিট বাজারজাতকরণের সঙ্গে জড়িত ব্যক্তিদের মধ্যে কারও কারও সহায়তায় কয়েকটি চক্র মুহূর্তেই ট্রেনের সব টিকিট কিনে নিয়ে বেশি মূল্যে যাত্রীদের কাছে বিক্রয় করছে। এ ধরনের কর্মকাণ্ড সাধারণ মানুষের হয়রানির পাশাপাশি পর্যটনশিল্পের বিকাশেও অন্তরায় হয়ে দাঁড়িয়েছে বলে মনে করেন আদালত। পরে গত ২২ সেপ্টেম্বর স্বপ্রণোদিত হয়ে সিলেট আদালতে মামলা করেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল নোমান। তিনি এজাহারে কালোবাজারি ও মজুতদারির মতো অপরাধ সংঘটিত হয়ে থাকতে পারে বলে উল্লেখ করেন।

বগুড়া থেকে নাটোর হয়ে ভারতগামী ক্রিল ল্যান্ডার উইবার (২৪) নামের এক জার্মান পর্যটকের ব্যাগ নিয়ে চম্পট দিয়েছে এক যুবক। নাটোর রেল স্টেশন থেকে ব্যাগটি চুরির ঘটনা ঘটেছে। ক্রিলের ব্যাগে ছিল অ্যাপল ব্রান্ডের ল্যাপটপ, ক্যামেরাসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র ও ব্যক্তিগত ব্যবহার সামগ্রী।
৭ মিনিট আগে
কুষ্টিয়ার কুমারখালীতে একটি পাগলা কুকুরের আক্রমণে শিশু ও নারীসহ অন্তত ৪৫ জন আহত হয়েছে। আজ বুধবার সন্ধ্যায় শহরের হলবাজার, আমতলা, ইন্দ্রা মোড়সহ বিভিন্ন জনবহুল এলাকায় হঠাৎ কুকুরটির আক্রমণে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার পর মাত্র ৪০ মিনিটের মধ্যে রক্তাক্ত অবস্থায় ২৫ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে
২২ মিনিট আগে
রূপসায় আক্তার ঢালী হত্যাকাণ্ডের পর আতঙ্ক কাটেনি পরিবারের সদস্যদের মধ্যে। এ ঘটনায় তিন দিনেও পরিবারের পক্ষ থেকে থানায় কেউ মামলা করতে যায়নি। হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তারও করতে পারেনি। আসামি গ্রেপ্তার না হওয়ায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে।
২৪ মিনিট আগে
নওগাঁর নিয়ামতপুরে পুকুরের পানিতে ডুবে রাব্বি (৩) নামে এক শিশু মারা গেছে। আজ বুধবার বেলা ১১টার দিকে উপজেলার চন্দননগর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে। পুকুরে ডুবে নিহত রাব্বি কৃষ্ণপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে।
২৫ মিনিট আগে