
রাজনীতিতে পরস্পরের বিরুদ্ধে হানাহানি ও গালমন্দে লিপ্ত হওয়ায় শত্রুরা উপকৃত হয় বলে মন্তব্য করেছেন শিক্ষাবিদ ও অর্থনীতিবিদ ড. মাহবুব উল্লাহ। আজ সোমবার (২২ ডিসেম্বর) সকালে পিআইবি মিলনায়তনে ‘প্রকাশনা উৎসব’ অনুষ্ঠানে সভাপ্রধানের বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ এই অনুষ্ঠান আয়োজন করে। তিনটি পুনঃপ্রকাশনার বই হলো—‘আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়নে প্রেসিডেন্ট জিয়াউর রহমান’, ‘প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উন্নয়ন উদ্যোগ’ ও ‘ফারাক্কা চুক্তি স্বাক্ষরে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভূমিকা’।
মাহবুব উল্লাহ বলেন, ‘আমরা যে পরস্পরের বিরুদ্ধে হানাহানিতে লিপ্ত হই, একে অপরের বিরুদ্ধে অকথ্য ভাষায় সোশ্যাল মিডিয়ায় গালাগালি করি, গালমন্দ করি; রাজনীতির চেয়ে সেখানে হিংসা-ঘৃণা আরও অনেক বেশি প্রবল হয়ে ওঠে। এর ফলে আমাদের জাতীয় ঐক্যের চেয়ে কত বড় ক্ষতি হয়, সেটা আমরা বুঝতে পারছি। আমাদের যারা শত্রু, তারা যে কতভাবে উপকৃত হয়, সেটা বোঝার ক্ষমতাও আমাদের নেই।’
জুলাই অভ্যুত্থানের পর শত্রুকে মোকাবিলা করার জন্য ঐক্য দরকার—মন্তব্য করে ড. মাহবুব উল্লাহ বলেন, ‘আজকে জুলাই অভ্যুত্থানের পর যেখানে আমাদের শত্রুরা আরও সক্রিয়, সেই শত্রুকে মোকাবিলা করতে আমাদের যেটা প্রয়োজন—ঐক্য, সহিষ্ণুতা, পরমতকে শ্রদ্ধা করা এবং আমাদের যেটা প্রয়োজন, যারা সৈনিক এই লড়াইয়ের, তাদের মধ্যে পারস্পরিক সহমর্মিতা। আজ সেই সহমর্মিতা যেন হারিয়ে গেছে।’
মাহবুব উল্লাহ বলেন, ‘হাদির মৃত্যুর মধ্য দিয়ে, শাহাদাতের মধ্য দিয়ে যে বিশাল সমাবেশ হয়েছে, তার মেসেজটা তোমরা বিভক্ত হয়ো না। আমাদের লক্ষ্য হচ্ছে, আমাদের প্রতিজ্ঞা হবে, আমাদের শত্রুর সংখ্যা কমিয়ে আনতে হবে, সীমাবদ্ধ করে আনতে হবে। আর আমাদের ঐক্যকে বিশালভাবে গড়ে তুলতে হবে, যাতে আমরা সেই সীমিত শত্রুর বিরুদ্ধে জয় লাভ করতে পারি। সেটাই আমাদের রণকৌশল হওয়া উচিত, সেই রণকৌশল যাতে আমরা গ্রহণ করি।’
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের মহাপরিচালক ফারুক ওয়াসিফের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আলোচক হিসেবে ছিলেন ইতিহাসবিদ ড. আহমেদ কামাল, দৈনিক দিনকাল ডিজিটালের নির্বাহী সম্পাদক আতিকুর রহমান রুমন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ড. মাহদী আমিন, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ, সাংবাদিক এহ্সান মাহমুদ প্রমুখ।

লালমনিরহাটের কালীগঞ্জে আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগ উঠেছে নজরুল ইসলাম চঞ্চল নামে এক বিএনপি নেতার বিরুদ্ধে। এ ঘটনায় গতকাল সোমবার থানায় এজাহার দিয়েছেন জমির মালিক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান দেবদাস কুমার রায়। এজাহারে সাতজনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরও ৩৫–৪০ জনকে আসামি করা হয়েছে।
১৮ মিনিট আগে
কুমিল্লার চৌদ্দগ্রামের বাতিসা এলাকায় বিদেশি ব্র্যান্ডের নকল সিগারেট তৈরির অভিযোগে একটি ডিপোতে অভিযান চালিয়ে সিগারেট তৈরির মেশিনসহ ৯ জনকে গ্রেপ্তার করেছে নাঙ্গলকোট থানা-পুলিশ। জব্দ করা হয়েছে ৬ কার্টন সিগারেট।
২০ মিনিট আগে
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সম্মানে সিলেট সিটি করপোরেশন আয়োজিত নাগরিক সংবর্ধনায় অংশ নেননি মহানগর বিএনপির নেতারা। যথাযথভাবে আমন্ত্রণ না পাওয়া এবং সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজনে এককভাবে প্রস্তুতির কারণে তাঁরা অংশ নেননি বলে জানানো হয়েছে।
২২ মিনিট আগে
আদমদীঘি সদর ইউনিয়নের পরিচ্ছন্নতা অভিযানে সংগৃহীত ময়লা-আবর্জনা সান্তাহার পৌর এলাকার নাটোর বাইপাস সড়কে ফেলায় দুর্গন্ধ ও পরিবেশদূষণের অভিযোগ উঠেছে। স্থানীয়রা স্থায়ী ভাগাড় ও সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার দাবি জানিয়েছেন। প্রশাসন বলছে, পৌর কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে