রাজবাড়ীর পাংশায় আসামি ধরতে গিয়ে হামলার শিকার হয়েছেন দুই পুলিশ সদস্য। আজ বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহউদ্দিন।
গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার পাট্টা ইউনিয়নের পাট্টা বিলপাড়া এলাকায় তাঁরা হামলার শিকার হন। এ ঘটনায় আলম শেখ নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আহত দুই পুলিশ সদস্য হলেন এসআই মো. নজরুল ইসলাম ও কনস্টেবল আতোয়ার রহমান। তাঁরা চিকিৎসাধীন রয়েছেন।
পাংশা মডেল থানার ওসি মো. সালাহউদ্দিন বলেন, গতকাল পাংশা মডেল থানার এসআই মো. নজরুল ইসলামসহ পুলিশের একটি দল চাঁদাবাজি ও হামলা মামলার আসামিদের গ্রেপ্তার অভিযানে যায়। পাট্টা বিলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে পৌঁছালে পুলিশকে লক্ষ্য করে গুলি, ইট-পাটকেল ও ককটেল নিক্ষেপ করে হামলাকারীরা। এ সময় সন্ত্রাসীদের ইটের আঘাতে এসআই মো. নজরুল ইসলাম ও কনস্টেবল আতোয়ার রহমান আহত হন। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ওসি আরও বলেন, হামলাকারী একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা অব্যহত রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

খুলনার ভৈরব নদের জেলখানা ঘাটে ট্রলার ডুবির ঘটনার ৭ দিন পর নিখোঁজ যুবক রাকিব খানের (২৭) ভেসে ওঠা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে জেলার বটিয়াঘাটা উপজেলার পশুর নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়...
৪ মিনিট আগে
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। তাঁরা হলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সজীব কুমার ঘোষ এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশরাফুন্নাহার হেনা...
২৩ মিনিট আগে
পিরোজপুরের নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযানে দুই নারীসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) মধ্যরাত থেকে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোররাত পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়...
৩৩ মিনিট আগে
গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় প্রবীর (৪০) নামে ওই পিকআপের হেলপার নিহত হয়েছেন। আজ বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের বিজয়পাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে