
রাজবাড়ীর পাংশায় ১৯টি বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর, লুট ও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। শনিবার বিকেলে উপজেলার হাবাসপুর ইউনিয়নের চর-শাহামীরপুর এলাকার পদ্মা নদীর চরে এ ঘটনা ঘটে। আজ রোববার দুপুরে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পাংশা মডেল থানার ওসি (তদন্ত) রাশেদুল ইসলাম।
ক্ষতিগ্রস্ত হাসেম শেখ জানান, তাঁরা দীর্ঘ ৪০ বছর ধরে পদ্মার চরে বসবাস করছেন। হঠাৎ পাবনা জেলার লোকজন দাবি করছে এই চর তাদের। গতকাল ১০০ জনের সংঘবদ্ধ দল দেশীয় অস্ত্রশস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। তখন এই চরের বাসিন্দারা ভয়ে পাশের বনে লুকিয়েছিলেন।
হাসেম শেখ বলেন, ‘আমার একটা পাওয়ারটিলার ও একটা সেলোমেশিন, ৪০ মণ ধান ও নগদ এক লাখ টাকা লুট করে নিয়ে গেছে।’
আমজাদ খান নামে এক ভুক্তভোগী বলেন, ‘আমার বাপেরা এখানে বসবাস করেছেন। আমার জন্মও এখানে। আমরাও বুড়ো হয়ে যাচ্ছি। আমাদের জমির কাগজপত্র সবই আছে। কিন্তু পাবনাওয়ালারা বলতেছে, জমি তাদের। কাল এক শজন এসে আমাদের বাড়িঘর ভাঙ্চুর করে আগুন লাগিয়ে দিছে।’
মো. কাশেম শেখ নামের এক ভুক্তভোগী বলেন, ‘আমার বাড়িঘর ভেঙে দিয়েছে। ঘরে থাকা নগদ ২২ হাজার ৬০০ টাকা নিয়ে গেছে। শুধু আমার না; অনেকরই টাকাপয়সা নিয়ে গেছে। বোবা (বাক্প্রতিবন্ধী) মো. তসলিমের একটা গরু বিক্রি করা টাকাও নিয়ে গেছে।’

কাশেম শেখ আরও বলেন, ‘এখানে ১৯টি বাড়ি ভাঙচুর ও লুটপাট শেষে একটি বসতঘরে আগুন ধরিয়ে দিয়ে চলে যায়। এখন আমরা আতঙ্কে আছি। আমরা আশা করি ডিসি স্যার, এসপি স্যার আমাদের পাশে দাঁড়াবেন।’
ফুলি বেগম নামে এক নারী বলেন, ‘আমাদের কাছে এসে বলে এ জমি তাদের। আমরা দখল করে আছি। আমি তখন বললাম আমাদের কাগজপত্র আছে। আপনাদের কাগজপত্র থাকলে আপনারা নিয়ে আসেন। উনারা কোনো কথা শুনল না বাড়ি ভেঙে দিল। আমার ঘরে গরু বিক্রির টাকা ছিল, ৫০ মণ ধান ছিল সব নিয়ে গেছে।’
পাংশা মডেল থানার (ওসি তদন্ত) রাশেদুল ইসলাম বলেন, ‘হামলার মূল কারণ হলো জমির সীমানা নির্ধারণ নিয়ে। এপারের মানুষের দাবি জমি তাদের, আর ওপারের মানুষের দাবি জমি তাদের। খবর পেয়ে পুলিশ গতকালই ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে তদন্ত চলছে।’

মুন্সিগঞ্জের সিরাজদিখানে জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর একটি অবৈধ ভাট্টি কারখানা উচ্ছেদ করেছে প্রশাসন। বৃহস্পতিবার (৫ মার্চ) বেলা সাড়ে ১১টা থেকে ২টা পর্যন্ত উপজেলার বাসাইল ইউনিয়নের গুয়াখোলা গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী....
১২ মিনিট আগে
যশোর শহরের একটি আবাসিক হোটেলের কক্ষের দরজা ভেঙে হারুন অর রশিদ (৫৪) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ মার্চ) বেলা ১টার দিকে শহরের দড়াটানা জামে মসজিদ লেনের প্রিন্স আবাসিক হোটেলের ৩০৩ নম্বর কক্ষ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
১৭ মিনিট আগে
ভিশন-৭১ ডেভেলপমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের উপসহকারী প্রকৌশলী আতিকুর রহমান খান এবং ভিশন-৭১ ডেভেলপমেন্ট লিমিটেডের পরিচালক ও আতিকুরের স্ত্রী নাহিদা ইসলাম নিপার বিপুল পরিমাণ স্থাবর সম্পদ ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়
১ ঘণ্টা আগে
রাজধানীর উত্তরায় শামীম সরকার নামের এক ব্যবসায়ীকে অপহরণের পর রিভলবার দিয়ে মারধর করে চাঁদা আদায়ের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল বুধবার বিকেলে উত্তরা ৯ নম্বর সেক্টরের ৭/সি নম্বর সড়কের ৩ নম্বর বাসার ৭/সি নম্বর ফ্ল্যাট থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগে