রাজবাড়ীর পাংশায় পাট ধোয়ার সময় বজ্রপাতে এক নারী ও এক কিশোরের মৃত্যু হয়েছে। এ সময় আরও চারজন আহত হন।
শনিবার বিকেলে উপজেলার হাবাসপুর ইউনিয়নের কাচারীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম আবু দারদা বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত ব্যক্তিরা হলেন কাচারিপাড়া গ্রামের নিজামউদ্দিনের স্ত্রী আনোয়ারা বেগম (৪০) এবং একই গ্রামের মৃত আরিফ মোল্লার ছেলে তামিম মোল্লা (১৫)।
আহত ব্যক্তিরা হলেন কাচারিপাড়া গ্রামের সৌরভ, আজিম, হোসাইন এবং বাবুপাড়া ইউনিয়নের চাঁদপুর গ্রামের জবেদা বেগম।
স্থানীয়রা জানান, বিকেলে কিশোর তামিম ও আনোয়ারা বেগম বিলের মাঠে পাট ধোয়ার কাজ করছিলেন। হঠাৎ বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। সে সময় বজ্রপাতে তামিম ও আনোয়ারা বেগমসহ আরও তিনজন গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে স্থানীরা তাঁদের উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক আনোয়ারা ও তামিমকে মৃত ঘোষণা করেন।
পাংশা উপজেলা নিবাহী কর্মকর্তা এস এম আবু দারদা বলেন, নিহতদের পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তা করা হবে।

ঢাকা মেডিকেলে অমির চাচা মো. জাকির হোসেন জানান, অমি ও তার পরিবার কামরাঙ্গীরচরের কলামাঠ এলাকার বাসায় ভাড়া থাকত। তার বাবার নাম মো. উসমান গনি। অমি ঢাকা সিটি কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের ছাত্রী ছিল।
১৪ মিনিট আগে
মুজাহিদ ফয়সাল বলেন, ‘রাকসুর জিএস যে সামগ্রিকভাবে ৩ লাখ ৭০ হাজার টাকা ব্যয়ের কথা বলছেন, তা বাস্তব ব্যয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। আমাদের মনে হচ্ছে, এই বক্তব্যের মাধ্যমে তিনি মূলত দায় এড়ানোর চেষ্টা করছেন।’
১৪ মিনিট আগে
আছিয়ার নানী বলেন, ‘আমরা যদি সুষ্ঠু বিচারই না পাই, তাহলে আমার নাতনিকে ফিরিয়ে দিক। নাতনিকে তো আর ফিরে পাব না। তাই অন্তত আমরা ন্যায়বিচার চাই।’
৩৪ মিনিট আগে
পরিদর্শন শেষে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাংলাদেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায়। তবে কোনো দেশের পানির গেট খুলে দেওয়ার কারণে যাতে বাংলাদেশ আকস্মিক বন্যার মুখে না পড়ে, সে বিষয়ে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।
৪৩ মিনিট আগে