
রাজবাড়ীর পাংশায় ট্রাকের ধাক্কায় মেহেদী হাসান নামের এক ভ্যানযাত্রী নিহত হয়েছেন। আহত হন আরেক যাত্রী। আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে উপজেলার বাবুপাড়া ইউনিয়নের হেনা মোড় এলাকায় রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুর রহমান মুরাদ এই তথ্য নিশ্চিত করেন।
নিহত মেহেদী হাসান বাবুপাড়া গ্রামের মিরাজ হোসেনের ছেলে। আহত আরেক যাত্রীর নাম আব্দুর রাজ্জাক। তিনি হাবাসপুর ইউনিয়নের চরঝিকড়ী গ্রামের হাবিবুর রহমানের ছেলে।
স্থানীয় বাসিন্দাদের বরাতে পাংশা হাইওয়ে থানার ওসি মাসুদুর রহমান মুরাদ বলেন, ওই দুই যাত্রী টোব্যাকো কোম্পানিতে চাকরি করতেন। সকালে পাংশা থেকে ভ্যানে করে তাঁরা মাছপাড়া বাজারে যাচ্ছিলেন। হেনা মোড় এলাকায় পৌঁছালে কুষ্টিয়াগামী একটি ট্রাক ভ্যানটিকে ধাক্বা দেয়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁদেরকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মেহেদী হাসানকে মৃত ঘোষণা করেন। ওসি বলেন, ঘটনার পরপরই চালক ট্রাক নিয়ে পালিয়ে যান। তাঁকে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।

পিরোজপুরের নাজিরপুরে নিজ ঘরে ফ্রিজের পেছনের জমে থাকা ইঁদুরের মাটি সরাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে নরোত্তম মৃধা (২২) নামে এক নার্সিং শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নাজিরপুর সদর ইউনিয়নের হরিপাগলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে...
২০ মিনিট আগে
আট বছর আগে পারিবারিক কলহের জেরে স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয়। এর পর থেকে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। কোনো কাজ করতেন না। তাঁর ১১ বছরের একটি সন্তান রয়েছে।
৩০ মিনিট আগে
খুলনার ভৈরব নদের জেলখানা ঘাটে ট্রলার ডুবির ঘটনার ৭ দিন পর নিখোঁজ যুবক রাকিব খানের (২৭) ভেসে ওঠা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে জেলার বটিয়াঘাটা উপজেলার পশুর নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়...
১ ঘণ্টা আগে
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। তাঁরা হলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সজীব কুমার ঘোষ এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশরাফুন্নাহার হেনা...
১ ঘণ্টা আগে