
রাজবাড়ীর পাংশা পদ্মার চরে কাজ করার সময় কৃষককে বিষধর রাসেলস ভাইপার ছোবল দেয়। তাৎক্ষণিক কৃষক সাপটি ধরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। আজ শুক্রবার উপজেলার হাবাসপুর ইউনিয়নের শাহমিরপুর গ্রামের পদ্মার চরে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী কৃষকের নাম মো. হেলাল বিশ্বাস। তিনি উপজেলার হাবাসপুর ইউনিয়নের শাহমিরপুর গ্রামের মৃত কুদ্দুস বিশ্বাসের ছেলে।

জানতে চাইলে হেলাল বিশ্বাস বলেন, ‘সকালে পদ্মা নদীর চরে ধানের খেতে কাজ করছিলাম। ওই সময় ডান পায়ে কিছু একটা ছোবল দেয়। তাকিয়ে দেখি পায়ের নিচে একটা সাপ। পরে আশপাশের কৃষকেরা এগিয়ে এলে সবাই মিলে সাপটি ধরি। পরে একটি কৌটার মধ্যে সাপটি ভরে হাসপাতালে নিয়ে আসি। এখানে আসার পর চিকিৎসকেরা বললেন রাসেল ভাইপার সাপ।’
এ বিষয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক কুতুব আহম্মেদ বলেন, ‘হাসপাতালে একজন সাপে কাটা রোগী সাপ নিয়ে এসেছিলেন। তাঁকে রাসেলস ভাইপার সাপে কামড়ে ছিল। তাঁর চিকিৎসা চলমান রয়েছে। বর্তমানে তিনি আশঙ্কা মুক্ত।’

খুলনার ভৈরব নদের জেলখানা ঘাটে ট্রলার ডুবির ঘটনার ৭ দিন পর নিখোঁজ যুবক রাকিব খানের (২৭) ভেসে ওঠা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে জেলার বটিয়াঘাটা উপজেলার পশুর নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়...
৪ মিনিট আগে
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। তাঁরা হলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সজীব কুমার ঘোষ এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশরাফুন্নাহার হেনা...
২৩ মিনিট আগে
পিরোজপুরের নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযানে দুই নারীসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) মধ্যরাত থেকে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোররাত পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়...
৩৩ মিনিট আগে
গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় প্রবীর (৪০) নামে ওই পিকআপের হেলপার নিহত হয়েছেন। আজ বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের বিজয়পাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে