
রাজবাড়ীর পাংশায় র্যাব পরিচয়ে মুরগির পিকআপ ডাকাতির ঘটনায় আন্তজেলা ডাকাত দলের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকার আশুলিয়া থানার পলাশবাড়ী বাজার এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আজ শনিবার (২৫ অক্টোবর) দুপুরে পাংশা মডেল থানায় সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার তাপস কুমার পাল।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানার মৃত চাঁদ মিয়ার ছেলে মো. জুয়েল ওরফে সানি (৪০) ও গোপালগঞ্জ জেলার মুকসুদপুরের নওহাটার ফারুক মিয়ার ছেলে লিমন মিয়া (৩২)।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার তাপস কুমার পাল জানান, গত মঙ্গলবার ঠাকুরগাঁওয়ের বীরগঞ্জ থেকে ফরিদপুরগামী একটি মুরগিবোঝাই পিকআপভ্যান ভোরে পাংশা মৈশালা বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছায়। সে সময় রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে র্যাবের পোশাক পরে কয়েকজন পিকআপভ্যান গতি রোধ করে। পিকআপভ্যানের চালক ও সহকারীকে মুখ বেঁধে একটি মাইক্রোবাসে কুষ্টিয়ায় নিয়ে ভাদালিয়া মোড় এলাকায় ফেলে যায়। আর মুরগিবোঝাই পিকআপ ফরিদপুর হয়ে বরিশালের দিকে চলে যায়।
অতিরিক্ত পুলিশ সুপার তাপস কুমার পাল আরও জানান, পুলিশ অভিযান চালিয়ে বরিশালের রুপাতলি থেকে পিকআপভ্যান উদ্ধার করেছে। গ্রেপ্তার মো. জুয়েল ওরফে সানি ও লিমন মিয়ার বিরুদ্ধে বিভিন্ন থানায় দুটি করে ডাকাতিসহ চারটি করে মামলা রয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) দেবব্রত সরকার ও পাংশা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সালাউদ্দিন প্রমুখ।

খুলনার ভৈরব নদের জেলখানা ঘাটে ট্রলার ডুবির ঘটনার ৭ দিন পর নিখোঁজ যুবক রাকিব খানের (২৭) ভেসে ওঠা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে জেলার বটিয়াঘাটা উপজেলার পশুর নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়...
৩ মিনিট আগে
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। তাঁরা হলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সজীব কুমার ঘোষ এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশরাফুন্নাহার হেনা...
২৩ মিনিট আগে
পিরোজপুরের নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযানে দুই নারীসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) মধ্যরাত থেকে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোররাত পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়...
৩২ মিনিট আগে
গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় প্রবীর (৪০) নামে ওই পিকআপের হেলপার নিহত হয়েছেন। আজ বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের বিজয়পাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে