নড়াইলের কালিয়ায় দুপক্ষের সংঘর্ষে মো. ইউসুফ মোল্যা (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কলাবাড়িয়া ইউনিয়নের বেলেডাঙ্গা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় আহত হন দুই ব্যক্তি।
ইউসুফ ওই গ্রামের মো. মনিরুজ্জামান মোল্যার ছেলে।
নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহিম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ইউসুফ মোল্যার সঙ্গে তাঁর চাচাতো ভাই আতা মোল্যার জমিসংক্রান্ত বিরোধ রয়েছে। আজ সকাল সাড়ে ৮টার দিকে বিরোধপূর্ণ জমি নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে দুপক্ষের লোকজন সংঘর্ষে জড়ান। সংঘর্ষ চলাকালে ধারালো অস্ত্রের আঘাতে ইউসুফ, ফিরোজ ও আশরাফুল জখম হন। স্থানীয় বাসিন্দারা আহত ব্যক্তিদের উদ্ধার করে পার্শ্ববর্তী তেরখাদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক মো. ইউসুফ মোল্যাকে মৃত ঘোষণা করেন।
ওসি আব্দুর রহিম বলেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এলাকার পরিবেশ স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের আটকের চেষ্টা চলছে।

একসময় স্বস্তি ও নিরাপদ যাত্রার অন্যতম মাধ্যম ছিল ট্রেন। কিন্তু সময়ের সঙ্গে সেই ট্রেনযাত্রাই এখন পরিণত হয়েছে ভোগান্তি আর মৃত্যুঝুঁকির যাত্রায়। লাইনচ্যুত হওয়া, ইঞ্জিনে আগুন লাগা কিংবা ইঞ্জিন বিকল হয়ে মাঝপথে ট্রেন আটকে পড়া—নিত্যদিনের এসব ঘটনায় আতঙ্ক বাড়ছে যাত্রীদের।
১ ঘণ্টা আগে
বরগুনার আমতলী পৌরসভার কেন্দ্রীয় লেকের সৌন্দর্যবর্ধনের প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। লেকের মধ্যে নির্মাণাধীন ওয়াকওয়েতে নিম্নমানের সামগ্রী ব্যবহার ও ত্রুটিপূর্ণ কাজের কারণে গতকাল রোববার অবকাঠামো ধসে পড়ে।
১ ঘণ্টা আগে
দ্বীপ জেলা ভোলায় বিদ্যুতের ঘন ঘন আসা-যাওয়ায় (লোডশেডিং) অতিষ্ঠ হয়ে উঠেছেন গ্রাহকেরা। বিদ্যুতের আবাসিক সংযোগের গ্রাহকেরা শুধু নন, ক্ষতিগ্রস্ত হচ্ছেন শিল্পকারখানার মালিকেরাও। বিদ্যুৎ না থাকায় বিভিন্ন কারখানায় উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
১ ঘণ্টা আগে
যশোরের মনিরামপুরে সরকারি অর্থে দুটি খাল পুনঃখননের পর তীরে বৃক্ষরোপণ প্রকল্পে নিম্নমানের চারা লাগিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে উপজেলা প্রকল্প বাস্তবায়ন (পিআইও) দপ্তরের বিরুদ্ধে।
১ ঘণ্টা আগে