
এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জেরে নড়াইল সদর উপজেলার শিঙ্গাশোল ইউনিয়নের বড়কুলা গ্রামে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। এ সময় বাবা-ছেলেসহ উভয় পক্ষের চারজন নিহত হয়। আজ সোমবার ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন বড়কুলা গ্রামের খলিল শেখ (৭০) ও তাঁর ছেলে তাহাজ্জত শেখ (৪১), খলিল শেখের প্রতিবেশী ফেরদাউস হোসেন (৪০) এবং প্রতিপক্ষের ওসিকুর ফকির (৩৬)।
নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিঙ্গাশোল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়রুজ্জামান ওরফে খায়ের মোল্যার পক্ষের লোকজনের সঙ্গে খলিল শেখের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। খলিল শেখ মূলত তারাপুর গ্রামের বাসিন্দা হলেও প্রায় ৯-১০ বছর আগে সংঘাত এড়াতে বড়কুলা গ্রামে বসবাস শুরু করেন। এরপরও দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব অব্যাহত ছিল।

নিহত খলিল শেখের স্ত্রী মঞ্জুরা বেগম (৬৫) দাবি করেন, ভোরে সেহরি খাওয়ার পর ঘুমানোর প্রস্তুতির সময় ৫০–৫৫ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে বাড়িতে ঢুকে তাঁর স্বামী ও ছেলেকে ডেকে বাইরে নিয়ে যায়। পরে তাঁদের কুপিয়ে হত্যা করা হয়। তখন প্রতিবেশী ফেরদাউস হোসেন এগিয়ে এলে তাঁকেও কুপিয়ে হত্যা করা হয় বলে তিনি অভিযোগ করেন। এ ঘটনায় প্রতিপক্ষের একজন গুরুতর আহত হলে নড়াইল সদর হাসপাতালে নেওয়ার পর তিনিও মারা যান। ঘটনার পর কয়েকটি ঘরে অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।
পুলিশ সুপার বলেন, ‘হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’

কাঁধের টিউমার অপসারণ করাতে গিয়ে ‘ভুল অস্ত্রোপচারে’ মারা গেছেন কৃষক ওসমান গণি (৫৫)। একই চিকিৎসকের ভুল অস্ত্রোপচারের শিকার হয়ে পঙ্গু হওয়ার পথে আরও তিনজন নারী-পুরুষ।
৫ ঘণ্টা আগে
তিস্তার পানি কমছে, কিন্তু কমছে না নদীপাড়ের মানুষের উদ্বেগ-উৎকণ্ঠা। বরং পানি নামার সঙ্গে সঙ্গে রংপুরের গঙ্গাচড়া উপজেলায় নদীর দুই তীরে শুরু হয়েছে ভয়াবহ ভাঙন। স্থানীয়দের দাবি, জিও ব্যাগ ফেলে সাময়িকভাবে ভাঙন ঠেকানো গেলেও স্থায়ী সমাধান মিলবে না। তিস্তা খনন ছাড়া এই সংকটের কোনো বিকল্প নেই।
৫ ঘণ্টা আগে
পার্বত্য অঞ্চলের দরিদ্র মানুষের ভাগ্যবদল, আমিষের চাহিদা পূরণ এবং ক্ষুদ্র খামারিদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রাণিসম্পদ অধিদপ্তরের তিন বছর মেয়াদি প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে। সেই সঙ্গে পাহাড়ি জনপদের ভূপ্রকৃতি ও প্রথাগত প্রাণী পালনের রীতি উপেক্ষা করে অবাস্তব পরিকল্পনার কারণে প্রকল্পের উদ্দেশ্যও...
৫ ঘণ্টা আগে
বঙ্গোপসাগরে ভাসমান এলএনজি টার্মিনালের (এফএসআরইউ) যান্ত্রিক ত্রুটি মেরামত না হওয়ায় দেশজুড়ে তীব্র গ্যাস-সংকটের সুরাহা হয়নি। মেরামতকাজ শুরু হলেও টার্মিনালটি কবে চালু হবে, তা নিশ্চিত করে জানাতে পারেনি পেট্রোবাংলা বা জ্বালানি মন্ত্রণালয়। ফলে গ্যাসের এই তীব্র সংকট শিগগির কাটছে না।
৫ ঘণ্টা আগে