চিত্রনায়িকা নুসরাত ফারিয়া ওটিটি কনটেন্টে প্রথম কাজ করেন ‘যদি কিন্তু তবুও’ নামের ওয়েব ফিল্মে। ২০২১ সালে মুক্তি পাওয়া সিনেমাটি পরিচালনা করেছেন শিহাব শাহীন। ২০২৩ সালে ওটিটিতে মুক্তি পেয়েছিল ফারিয়া অভিনীত ‘পাতালঘর’। তবে সিনেমাটিতে ফারিয়া অভিনয় করেছিলেন বড় পর্দার সিনেমা হিসেবে। পরে পরিকল্পনা পরিবর্তন করে মুক্তি দেওয়া হয়েছিল ওটিটিতে। এ বছর আবার ওটিটি কনটেন্টে যুক্ত হলেন ফারিয়া। তিনি অভিনয় করবেন ‘বরবাদ’খ্যাত নির্মাতা মেহেদী হাসান হৃদয় পরিচালিত ওয়েব ফিল্মে। বড় পর্দায় হৃদয় পরিচালিত সিনেমা মুক্তি পেলেও এটি তাঁর প্রথম ওয়েব ফিল্ম।
প্রাথমিকভাবে ওয়েব ফিল্মটির নাম রাখা হয়েছে ‘লাপাত্তা’। কমেডি-থ্রিলার ঘরানায় নির্মিত হবে সিনেমাটি। আগামী মাসে শুরু হবে শুটিং। এখন চলছে প্রি-প্রোডাকশনের কাজ। জানা গেছে, এতে ফারিয়ার সঙ্গে আরও আছেন শাহরিয়ার নাজিম জয় ও নাসির উদ্দিন খান। এ বছরের শেষ দিকে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে সিনেমাটি মুক্তির পরিকল্পনা করা হচ্ছে।
মেহেদী হাসান হৃদয় বলেন, ‘ওয়েব ফিল্মটি হবে মূলত থ্রিলার ঘরানার, সঙ্গে কমেডিও থাকবে। চেষ্টা করছি ভিন্নধর্মী গল্প আর আয়োজনে ভিন্ন ধাঁচের একটি সিনেমা নির্মাণের। ইতিমধ্যে সব আয়োজন চূড়ান্ত হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগস্টের মাঝামাঝি সময়ে শুটিং শুরু করব। এখন চলছে শেষ মুহূর্তের প্রি-প্রোডাকশনের কাজ।’
নুসরাত ফারিয়াকে সবশেষ দেখা গেছে গত বছর মুক্তি পাওয়া ‘জ্বীন থ্রি’ সিনেমায়। কোরবানির ঈদে মুক্তি পেয়েছিল ফারিয়ার গাওয়া গান। ‘লোকে বলে’ শিরোনামের গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন ফুয়াদ আল মুক্তাদির। লোকসংগীত ও আধুনিক পপের ফিউশনে তৈরি গানটি লিখেছেন বাঁধন।
অন্যদিকে, ‘রাক্ষস’-এর পর নতুন পূর্ণদৈর্ঘ্য সিনেমার ঘোষণা দিয়েছেন নির্মাতা মেহেদী হাসান হৃদয়। এ বছরের শেষ দিকে সিনেমাটির শুটিং শুরু করার কথা রয়েছে। বরবাদের পর আবার হৃদয়ের পরিচালনায় দেখা যাবে শাকিব খানকে। ইতিমধ্যে সম্পন্ন হয়েছে আনুষ্ঠানিক চুক্তি।

দীর্ঘ বিরতির পর মোস্তফা কামাল রাজের ‘ফিরে আসার গল্প’ দিয়ে ধারাবাহিক নাটকে ফেরার কথা ছিল অভিনেত্রী সুমাইয়া শিমুর। নাটকটি নিয়ে উচ্ছ্বসিত ছিলেন তিনি। জানিয়েছিলেন, অভিনয়কে মিস করছিলেন, ক্যামেরার সামনে আবার ফিরতে পেরে অনেক খুশি।
৬ ঘণ্টা আগে
চিত্রনায়ক সালমান শাহর ৫৫তম জন্মবার্ষিকী আজ। বেঁচে থাকলে আজ ৫৬ বছরে পা দিতেন তিনি। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর প্রয়াত হন ক্ষণজন্মা এই অভিনেতা। মৃত্যুর ৩০ বছর পর, আজও অমলিন তাঁর জনপ্রিয়তা। সালমান শাহর জন্মবার্ষিকী উপলক্ষে তাঁকে ট্রিবিউট করে নির্মিত হয়েছে ‘ব্যাকডেটেড’ নামের স্বল্পদৈর্ঘ্য সিনেমা।
৭ ঘণ্টা আগে
নব্বইয়ের দশকের সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমা ‘চিরকুট’। সিনেমার প্রেক্ষাপট রাজশাহী বিশ্ববিদ্যালয়। এতে আছে ক্যাম্পাসজুড়ে তারুণ্যের উচ্ছ্বাস, বন্ধুত্ব, নস্টালজিয়া, প্রেম আর জীবনের নানা গল্প। পরিচালনা করেছেন মুনতাসির আকিব। এটি নির্মাতার প্রথম সিনেমা।
৭ ঘণ্টা আগে
ভারতের অন্যান্য সিনেমা ইন্ডাস্ট্রির তুলনায় মালয়ালম ইন্ডাস্ট্রি ঠিক কোথায় আলাদা, তা স্পষ্ট করে তুলে ধরেছেন অভিনেতা ও নির্মাতা পৃথ্বীরাজ সুকুমারন। সম্প্রতি মুম্বাইয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি জানান, মালয়ালম সিনেমার সবচেয়ে বড় শক্তি ও বৈশিষ্ট্য হলো—এখানে কোনো তারকা কিংবা প্রযোজনা সংস্থা নয়...
৮ ঘণ্টা আগে