
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হত্যাচেষ্টার অভিযোগে রাজধানীর ভাটারা থানায় করা মামলায় নায়িকা নুসরাত ফারিয়া জামিন পেয়েছেন। আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান তাকে জামিন দেন।
নুসরাত ফারিয়ার আইনজীবী ব্যারিস্টার ইফতেখার হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে গতকাল সোমবার তাঁকে কারাগারে পাঠানো হয়। ওই দিন আদালতে হাজির করার পর নুসরাত ফারিয়ার জামিন চেয়ে আবেদন করেন তাঁর আইনজীবীরা। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন। একই সঙ্গে তাঁর জামিন বিষয়ে আরও শুনানির জন্য আগামী ২২ মে দিন ধার্য করেন।
আজ সকালে জামিনের জন্য বিশেষ আবেদন করেন ফারিয়ার আইনজীবী। আদালত সকালেই শুনানি শেষে জামিন দেন। নুসরাতের আইনজীবী জানিয়েছেন, দুপুর বা এরপরেই কারাগার থেকে মুক্তি পাবেন তিনি।
গত রোববার দুপুরে থাইল্যান্ড যাওয়ার সময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নুসরাত ফারিয়াকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। পরে তাঁকে ভাটারা থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরে থানা থেকে তাঁকে গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়। সেখানে জিজ্ঞাসাবাদ শেষে ভাটারা থানার মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন রাজধানী ঢাকার ভাটারা থানাধীন এলাকায় হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেন এনামুল হক নামে এক ব্যক্তি।
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা, তাঁর সরকারের সংশ্লিষ্ট ২৮৩ জন, অজ্ঞাতনামা তিন-চার শ’ জনের পাশাপাশি ১৭ অভিনয়শিল্পীর বিরুদ্ধে মামলাটি করেন এনামুল হক।
ঢাকার সিএমএম আদালতে করা মামলায় অভিযুক্ত তারকাদের মধ্যে রয়েছে—নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, আসনা হাবিব ভাবনা, চিত্রনায়ক জায়েদ ও নিপুণ আক্তারের নাম। আরও রয়েছেন—অভিনেত্রী সুবর্ণা মোস্তফা, রোকেয়া প্রাচী, সোহানা সাবা, মেহের আফরোজ শাওন, জ্যোতিকা জ্যোতি, চিত্রনায়ক সাইমন সাদিক, আজিজুল হাকিম, সৈয়দা কামরুন নাহার শাহনুর, তারভীন সুইটি, জাকিয়া মুন, তারিন জাহান, ঊর্মিলা শ্রাবন্তী কর।
মামলায় ১৭ জন অভিনয়শিল্পীর বিরুদ্ধে অভিযোগ, আসামিরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমন করার জন্য বিপুল অর্থ জোগান দিয়েছেন তৎকালীন আওয়ামী লীগের সরকারকে।
মামলায় আরও উল্লেখ করা হয়েছে, অভিনয়শিল্পীরা অর্থ জোগানের কাজ করে। তবে মামলায় অন্য অভিযুক্তরা সরাসরি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বিরোধী শক্তি হিসেবে কাজ করেন। তাঁদের ছোড়া গুলিতেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বাদী এনামুল হকের ডান পায়ে গুলি লাগে। এতে তিনি অজ্ঞান হয়ে রাস্তায় পড়ে যান।
গত ২৮ এপ্রিল আদালতের আদেশের পরদিন ভাটারা থানায় মামলাটি নথিভুক্ত হয়।
আরও খবর পড়ুন:

বেলা সাড়ে ১১টা। গ্যাসপাম্পের সামনে তখনো সারি সারি সিএনজিচালিত অটোরিকশা। কোনো চালক গাড়ির পাশে বসে আছেন, কেউ ক্লান্ত শরীরে সিটে হেলান দিয়ে চোখ বুজেছেন। সবাই অপেক্ষায় কখন গ্যাস পাবেন, কখন গাড়ি নিয়ে রাস্তায় নামবেন। কিন্তু সেই অপেক্ষার শেষ হয় না।
২ ঘণ্টা আগে
ভাঙার জন্য জাহাজ আমদানির পর ইয়ার্ডের সৈকতে ভেড়ানোর জন্য শিল্প মন্ত্রণালয়ের অধীন ‘শিপ রিসাইক্লিং বোর্ড’ থেকে প্রাথমিক অনুমতি (বিচিং পারমিশন) নিতে হয়। আর জাহাজের ফুয়েল ট্যাংক বা কার্গো হোল্ডে কোনো বিষাক্ত বা দাহ্য গ্যাস আছে কি না, তা পরীক্ষা করে ‘হট ওয়ার্ক/গ্যাসমুক্ত সনদ’ দেয় বিস্ফোরক অধিদপ্তর।
২ ঘণ্টা আগে
মৌলভীবাজারের রাজনগর উপজেলার ফতেহপুর ইউনিয়নে মনু সেচ প্রকল্পের কাশিমপুর পাম্প হাউস। কৃষকদের কথা চিন্তা করে হাওরের পানি কমানোর জন্য এই পাম্প স্থাপন করা হয়। একটা সময় এটি হাওরাঞ্চলের কৃষকের ভরসা ছিল। তবে এখন সেটিই যেন সংকটের কারণ হিসেবে দাঁড়িয়ে আছে। পাম্পগুলো দিয়ে পর্যাপ্ত পানি না কমায় কৃত্রিম
৩ ঘণ্টা আগে
সারা দেশে চলমান লোডশেডিংয়ের প্রভাব পড়েছে টাঙ্গাইলের ঐতিহ্যবাহী তাঁতশিল্পেও। বিদ্যুৎ না থাকায় দিনের বেশির ভাগ সময় তাঁত বন্ধ থাকছে। এতে উৎপাদন ব্যাপকভাবে কমে গেছে। সময়মতো অর্ডার সরবরাহ করতে না পারায় বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন ব্যবসায়ীরা।
৩ ঘণ্টা আগে