অভিনয়ের পাশাপাশি গানও করেন নুসরাত ফারিয়া। ২০১৮ সালে প্রকাশ পায় তাঁর প্রথম গান ‘পটাকা’। এখন পর্যন্ত চারটি গান প্রকাশ পেয়েছে তাঁর। গত বছরের শুরুতে ফুয়াদ আল মুক্তাদিরের সংগীতায়োজনে রেকর্ড করেছিলেন নতুন গান। সে সময় জানিয়েছিলেন, দ্রুতই গানটি শুনতে পারবেন শ্রোতারা। দেড় বছর পার হয়ে গেলেও এখনো প্রকাশ পায়নি সেই গান। সম্প্রতি এক অনুষ্ঠানে গান প্রকাশের দেরি হওয়ার কারণ, সেই সঙ্গে গান নিয়ে নতুন পরিকল্পনার কথা জানান ফারিয়া।
গান প্রকাশের বিলম্ব হওয়ার কারণ জানিয়ে ফারিয়া বলেন, ‘আসলে অনেকগুলো মানুষের সমন্বয়ে একটি ভালো কাজ হয়। তাই একটু সময়ে লেগে যায় গান প্রকাশের ক্ষেত্রে। আর আমি তো শুধু গান গেয়েই প্রকাশ করি না, তার পেছনে একটা ব্যয়বহুল মিউজিক ভিডিও তৈরি করতে হয়; যেটা দেখতে ভিন্ন লাগে। দর্শকের কাছে যেন মনে হয়, এ রকম কিছু প্রথমবার দেখছেন। এ কারণেই একটু দেরি হচ্ছে। নতুন বেশ কয়েকটি গান রেডি করা আছে। ফুয়াদ আল মুক্তাদির, সঞ্জয়সহ বেশ কয়েকজন সংগীত পরিচালকের সঙ্গে কাজ করা হয়েছে।’
ভবিষ্যতে নিজের পছন্দের শিল্পীদের সঙ্গে কোলাবরেশন করার ইচ্ছা আছে বলে জানান ফারিয়া। এ বিষয়ে তিনি বলেন, ‘আমার পছন্দের কয়েকজন শিল্পী, যাঁদের গান শুনে বড় হয়েছি, তাঁদের সঙ্গে যদি কোলাবরেশন করা যায়, তাহলে খুব ইন্টারেস্টিং কিছু হবে। পরিকল্পনা করছি, দেখা যাক কত দূর কী হয়।’
গানের পাশাপাশি সিনেমা নিয়েও কথা বলেন এই অভিনেত্রী। ফারিয়া জানান, এ মাসের শেষ দিকে নতুন সিনেমার শুটিংয়ে অংশ নেওয়ার কথা আছে তাঁর। শিগগির আসবে আনুষ্ঠানিক ঘোষণা।
ঢালিউডের পাশাপাশি টালিউডের অনেক সিনেমায় অভিনয় করেছেন ফারিয়া। তবে কয়েক বছর ধরে সেই ইন্ডাস্ট্রির কোনো কাজে দেখা যায়নি তাঁকে। ফারিয়া বলেন, ‘ওপার বাংলায় কাজ করছি না বেশ কয়েক বছর হয়ে গেছে। বিশেষ কোনো কারণ নেই। ভিসা জটিলতা, ট্রাভেল সবকিছু মিলিয়েই এখন ওখানে কাজ করা কঠিন। সবকিছু স্বাভাবিক হলে আবার নিশ্চয়ই ওখানে কাজ করা হবে।’
গত মাসে কানাডায় স্টেজ শো করতে গিয়েছিলেন নুসরাত ফারিয়া। আগামী নভেম্বরেও দেশের বাইরে যাওয়ার কথা আছে বলে জানান তিনি।

পোশাকশিল্পের ঝুট ব্যবসাকে ঘিরে গড়ে ওঠা অর্থ, ক্ষমতা, আধিপত্য ও সংঘাতের জগৎই কাট-পিস সিনেমার গল্পের মূল ভিত্তি। অভিনয় করেছেন সিফাত আমিন শুভ, নানজীবা তোরসা প্রমুখ। পরিচালনা করেছেন ইফফাত জাহান মম।
১ ঘণ্টা আগে
স্ট্যান্ডআপ কমেডিকে দেশের আনাচকানাচে ছড়িয়ে দিতে এক যুগ ধরে কাজ করছে বাংলাদেশ কমেডি ক্লাব। ২০১৪ সালে প্রতিষ্ঠিত এই সংগঠন এবার আয়োজন করেছে নতুন কমেডি রিয়েলিটি শো ‘স্কুল অব কমেডি ফাইট’। আগামীকাল রোববার বিকেল ৫টায় রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে শুরু হবে এই আয়োজন।
৩ ঘণ্টা আগে
বছরের দুই ঈদ মানেই প্রেক্ষাগৃহে শাকিব খানের সিনেমার দাপট। দর্শক চাহিদার কথা মাথায় রেখে নির্মাতারা আগেভাগেই তাঁর শিডিউল নিয়ে রাখেন। আগামী বছরের দুই ঈদের জন্যও এখন থেকেই প্রস্তুত ঢালিউড সুপারস্টার। রোজার ঈদের সিনেমা চূড়ান্ত হওয়ার পর এবার ঘোষণা এল কোরবানির ঈদের সিনেমার।
৩ ঘণ্টা আগে
নতুন সিনেমা ‘লজ্জা’র জন্য নিজেকে রীতিমতো ভেঙে গড়ছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। গত মাসেই জানিয়েছিলেন, চরিত্রের প্রয়োজনে প্রায় ৮ কেজি ওজন কমিয়েছেন তিনি। এবার জানা গেল, পর্দায় চরিত্রটি নিখুঁতভাবে ফুটিয়ে তুলতে ‘ফেশিয়াল রিজুভেনেশন ট্রিটমেন্ট’ও করিয়েছেন এই গ্ল্যামার গার্ল।
৩ ঘণ্টা আগে