
কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে গোসল করতে নেমে নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার বেলা ২টার দিকে নিখোঁজের প্রায় চার ঘণ্টা পর উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।
নিহত দুই শিশু হলো শাহপরীর দ্বীপ উত্তরপাড়ার মোহাম্মদ উল্লাহর ছেলে মোহাম্মদ নিশান (১৩) ও কেফায়েত উল্লাহর ছেলে মোহাম্মদ আরজিন (১১)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আজ সকাল সাড়ে ১০টার দিকে শাহপরীর দ্বীপ জেটিঘাটসংলগ্ন নাফ নদীতে গোসল করতে নামে দুই শিশু। গোসলের একপর্যায়ে তারা পানিতে তলিয়ে যায়।
স্থানীয় বাসিন্দা ও জেলেরা খবর পেয়ে নদীতে তাদের খোঁজ শুরু করেন। পরে স্থানীয় কোস্ট গার্ড স্টেশনের সদস্যরাও উদ্ধার অভিযানে যোগ দেন।
বেলা ২টার দিকে স্থানীয় বাসিন্দারা আরজিনকে মৃত অবস্থায় উদ্ধার করেন। নিশানকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক নুসরাত জাহান জানান, নাফ নদীতে নিখোঁজ হওয়া মো. নিশানকে হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
শাহপরীর দ্বীপ পুলিশ ফাঁড়ির পরিদর্শক সনজীব কান্তি নাথ বলেন, স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে দুই শিশু নিখোঁজ হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। দুই শিশুর একজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। অপরজনকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বরিশাল নগরীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীদের ঝটিকা মিছিলের পরপরই অভিযান চালিয়ে ৭ জনকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার জুমার নামাজের পর কবি জীবনানন্দ দাশ স্টেডিয়ামের সামনে থেকে ব্যানার নিয়ে মিছিল বের করে তারা।
৩ মিনিট আগে
শ্রীমঙ্গলে ঢাকা-সিলেট মহাসড়ক পারাপারের সময় একটি মুখপোড়া হনুমান সড়ক দুর্ঘটনায় আহত হয়। পরে সিএনজিচালিত অটোরিকশাচালক অখিল মালাকার সড়কের পাশে হনুমানটি পড়ে থাকতে দেখেন। তিনি আহত হনুমানের মুখে পানি দিয়ে বাঁচানোর চেষ্টা করেন এবং বিষয়টি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে জানান।
৪ মিনিট আগে
খুলনায় মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, এক রাউন্ড গুলি ও ২ হাজার পিস ইয়াবাসহ মো. আশরাফুজ্জামান জীবন (২৩) নামে এক যুবককে আটক করেছে।
৭ মিনিট আগে
গতকাল বৃহস্পতিবার রাতে শাশুড়ির সঙ্গে একই ঘরে ঘুমিয়েছিলেন আলতা বেগম। আজ সকালে তাঁকে ডাকলে শরীর খারাপের কথা বলে আবারও শুয়ে পড়েন। পরে পরিবারের সদস্যরা তাঁকে ঘরের তীরের সঙ্গে গলায় ফাঁস নেওয়া অবস্থায় ঝুলতে দেখে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
৮ মিনিট আগে