
টাঙ্গাইলের নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক ও জনবলের সংকটে কাঙ্ক্ষিত চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছে হাজারো রোগী। স্বাস্থ্য কমপ্লেক্সটি ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত হলেও দীর্ঘদিন ধরে ৩১ শয্যার জনবল দিয়েই কার্যক্রম চালানো হচ্ছে। ফলে স্বাভাবিক চিকিৎসা কার্যক্রম চরমভাবে ব্যাহত হচ্ছে। একই অবস্থা উপজেলায় স্থাপিত উপস্বাস্থ্যকেন্দ্র ও ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রগুলোতেও।
হাসপাতাল সূত্রে জানা যায়, ২০১৪ সালের ২১ এপ্রিল নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত করার অনুমোদন দেয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। ৫০ শয্যার এই হাসপাতালে ১৮ জন মেডিকেল অফিসার থাকার কথা থাকলেও বর্তমানে কর্মরত আছেন ১১ জন। এর মধ্যে পাঁচজন অন্যত্র প্রেষণে থাকায় কার্যত মাত্র ছয়জন মেডিকেল অফিসার দিয়ে চলছে চিকিৎসাসেবা। ১০ জন কনসালটেন্টের মধ্যে কর্মরত আছেন মাত্র চারজন। অ্যানেসথেসিয়া, সার্জারি, কার্ডিওলজি, চক্ষু, চর্ম ও যৌন, নাক-কান-গলা বিভাগের জুনিয়র কনসালটেন্ট কেউই নেই। তাই গুরুতর রোগীদের উন্নত চিকিৎসার জন্য জেলা সদরসহ অন্যত্র পাঠাতে হচ্ছে।
প্রশাসনিক শাখার অবস্থাও একই রকম। ক্যাশিয়ার, হিসাবরক্ষক ও অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটরের দুটি পদই শূন্য। অফিস সহায়ক চারটি পদের মধ্যে তিনটি শূন্য। শূন্য রয়েছে দুজন নার্স ও পরিচ্ছন্নতা কর্মীর পদও। আধুনিক প্রযুক্তির যুগেও এখানে এখনো পুরোনো অ্যানালগ এক্স-রে মেশিন ব্যবহার করা হচ্ছে।
শনিবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, হাসপাতালের বহির্বিভাগে রোগীদের উপচেপড়া ভিড়। শত শত রোগীর জন্য মাত্র পাঁচজন চিকিৎসক সেবা দিতে গিয়ে হিমশিম খাচ্ছেন।
চিকিৎসা নিতে আসা শাহনাজ নামের এক রোগী আজকের পত্রিকাকে বলেন, ‘মুখের ঘায়ের সমস্যার জন্য ডাক্তার দেখাতে এসেছি। কিন্তু এ বিষয়ে বিশেষজ্ঞ ডাক্তার নেই, বাধ্য হয়ে সাধারণ মেডিকেল অফিসারকেই দেখাতে হচ্ছে।’ একই অভিযোগ করেন চর্মরোগী আকাশ।

স্থানীয়রা জানান, চিকিৎসক ও নার্সসহ গুরুত্বপূর্ণ পদ শূন্য থাকায় এই হাসপাতাল কার্যত নিজেই রোগীতে পরিণত হয়েছে। চিকিৎসকসংকটের কারণে অনেকেই বাধ্য হয়ে প্রাইভেট ক্লিনিকে গিয়ে অতিরিক্ত খরচ করছেন, কখনো কখনো অপচিকিৎসারও শিকার হচ্ছেন।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. মো. হাফিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘সীমাবদ্ধতার মধ্যেও আমরা সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছি। তবে পর্যাপ্ত জনবল ও ডিজিটাল এক্স-রে মেশিন পেলে মানসম্মত চিকিৎসা দেওয়া সম্ভব হবে।’

মনোয়ারা বেগম বলেন, ‘এই টাকাডা আছিল আমার শেষ সম্বল। স্বামী নাই, কামকাজও নাই। মেয়েগো বিয়া দিছি অনেক কষ্টে। দশ বছর ধরে একটু একটু কইরা টাকা জমাইছি। ভাবছিলাম, বিপদের সময় এই টাকাডা কাজে লাগামু। অহন সব শেষ হইয়া গেল। অহন আমি কী করমু?’
৭ মিনিট আগে
মেয়েকে বিয়ে দিবেন বলে জমি বিক্রির টাকা নিয়ে জামালপুর থেকে বাসে করে গাজীপুরে ফিরছিলেন ইসমাইল হোসেন (৫০)। রাজধানীর বনানীতে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর মুখে স্কচটেপ লাগানো অবস্থায় উদ্ধার করা হয় তাঁর মরদেহ। এ ঘটনায় বাসচালক, সুপারভাইজার ও হেলপারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
১২ মিনিট আগে
প্রথম দফায় যেসব ইউনিয়ন কৃষিকার্ডের আওতায় আসছে, সেগুলো হলো রূপসা উপজেলার নৈহাটি, বটিয়াঘাটা উপজেলার আমিরপুর, দিঘলিয়া উপজেলার গাজিরহাট, ফুলতলা উপজেলার সদর, ডুমুরিয়া উপজেলার ভান্ডারপাড়া, তেরখাদা উপজেলার ছাগলাদাহ...
১৪ মিনিট আগে
গাইবান্ধার ফুলছড়িতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে ব্যঙ্গচিত্র প্রকাশ, কটূক্তি ও মানহানিকর পোস্ট দেওয়ার অভিযোগে ছয়জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। একই অভিযোগে অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জনকে আসামি করা হয়েছে।
১৭ মিনিট আগে