
রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, ‘চট্টগ্রামের দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত রেলপথ উদ্বোধনের জন্য প্রধানমন্ত্রী ১২ নভেম্বর সময় দিয়েছেন। কক্সবাজারের রেললাইন গোটা বাংলাদেশের সঙ্গেই যুক্ত হচ্ছে।’
এদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সশরীরে উপস্থিত থেকে এই পথে ট্রেন চলাচল উদ্বোধন করবেন।
আজ রোববার রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান।
রেলওয়ে সূত্র জানিয়েছে, আগামী ১৫ অক্টোবর দোহাজারী থেকে কক্সবাজার রেলপথের পরীক্ষামূলক ট্রায়াল রান শুরু হবে। তারপর ধারাবাহিক পরীক্ষা নিরীক্ষার পরে ১২ নভেম্বর উদ্বোধন করা হবে। তবে চট্টগ্রামের কালুরঘাট সেতু সংস্কারের কাজ চলমান থাকায় এ পথে ডিসেম্বর মাস থেকে বাণিজ্যিক ট্রেন চলাচল শুরু হতে পারে।
প্রসঙ্গত, দোহাজারী থেকে রামু হয়ে কক্সবাজার এবং রামু থেকে মিয়ানমারের অদূরে ঘুমধুম পর্যন্ত সিঙ্গেল লাইন ডুয়াল গেজ ট্র্যাক নির্মাণ প্রকল্পের কাজ ২০১০ সালে হাতে নেয় সরকার। প্রথম পর্যায়ে দোহাজারী থেকে রামু হয়ে কক্সবাজার পর্যন্ত ১০০.৮৩ কিলোমিটার সিঙ্গেল লাইন ডুয়াল গেজ রেললাইন নির্মাণ করা হচ্ছে। এরই মধ্যে প্রকল্পের ৯০ শতাংশের বেশি কাজ শেষ হয়েছে।
প্রকল্পের আওতায় নির্মাণ করা হয়েছে নয়টি রেলওয়ে স্টেশন, চারটি বড় ও ৪৭টি ছোট সেতু। ১৪৯টি বক্স কালভার্ট ও ৫২টি রাউন্ড কালভার্ট নির্মাণ করা হয়েছে। লেভেল ক্রসিং রয়েছে ৯৬টি।

মেহেরপুরের গাংনীতে সড়কে গাছ ফেলে একটি মাইক্রোবাসের গতিরোধ করে যাত্রীদের কাছ থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ উঠেছে। এ সময় দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে যাত্রীদের জিম্মি করা হয় বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।
৪২ মিনিট আগে
পাটিকাবাড়ি ইউনিয়ন কৃষক দলের সভাপতি আবদুর রহমান বলেন, ‘যুবলীগ নেতা রুহুলের নেতৃত্বে কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে। আমাদের নেতা-কর্মীদের মারধর করে আহত করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’
১ ঘণ্টা আগে
সৌদি আরবের জেদ্দায় ক্ষেপণাস্ত্র আতঙ্কে তাড়াহুড়ো করে সিঁড়ি দিয়ে নামার সময় পড়ে মাথায় গুরুতর আঘাত পেয়ে নরসিংদীর রায়পুরার সৌরভ ইসলাম (২৫) নামের এক প্রবাসীর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন তাঁর স্বজনেরা...
১ ঘণ্টা আগে
খাগড়াছড়ির মাটিরাঙ্গা থেকে নিখোঁজের ২৩ দিন পেরিয়ে গেলেও নববধূ হাফসা আক্তারের সন্ধান পাওয়া যায়নি। তাঁর ভাগ্যে কী ঘটেছে, তা নিয়ে উদ্বেগ ও উৎকণ্ঠায় রয়েছেন মা মুক্তা বেগমসহ স্বজনেরা।
২ ঘণ্টা আগে