দোহাজারী-কক্সবাজার নতুন রেলপথের ভাড়া অনুমোদন দিয়েছে রেলপথ মন্ত্রণালয়। পূর্বাঞ্চলের বাণিজ্যিক বিভাগ থেকে যে প্রস্তাব দেওয়া হয়েছিল, তা থেকে আরও কমিয়ে ভাড়া চূড়ান্ত করতে বলা হয়।
প্রস্তাবে চট্টগ্রাম থেকে কক্সবাজারের সর্বনিম্ন ভাড়া ৫৫ ও সর্বোচ্চ ৭৪৮ টাকা নির্ধারণ করা হয়। নতুন ভাড়া নির্ধারিত হলে সিট ভেদে আরও ১০-২০ টাকা কমবে বলে জানা গেছে। সে ক্ষেত্রে সর্বনিম্ন ভাড়া ৪০-৪৫ ও সর্বোচ্চ ৭৩০-৩৫ টাকা নির্ধারিত হতে পারে।
রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক ও প্রধান বাণিজ্যিক কর্মকর্তা মো. নাজমুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, রেলভবনে কক্সবাজার রুটের ভাড়ার একটি প্রস্তাব দেওয়া হয়। ওই প্রস্তাবে সর্বনিম্ন ভাড়া ৫৫ টাকা ও সর্বোচ্চ ৭৪৮ টাকা নির্ধারণ করা হয়েছিল।
পূর্বাঞ্চলের উপ-বাণিজ্যিক কর্মকর্তা তৌষিয়া আহমেদ বলেন, ভাড়ার যে প্রস্তাব দেওয়া হয়েছিল, মন্ত্রণালয় তা থেকে আরও কিছুটা কমানো হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার বাণিজ্যিক চার্ট দেখে কক্সবাজার রুটের ভাড়া চূড়ান্ত করা হবে। প্রস্তাবের চেয়ে ভাড়া অন-এভারেজ ১০-২০ টাকা কমতে পারে।
প্রস্তাবে ট্রেনের (আন্তনগর শোভন চেয়ার) টিকিটের ভাড়া রাখা হয় ২২০ টাকা। এ ছাড়া চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত সাধারণ দ্বিতীয় শ্রেণির ভাড়া ৫৫ টাকা ও আন্তনগর ট্রেনের প্রথম শ্রেণির সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয় ৩৩৪ টাকা। প্রথম শ্রেণির সর্বোচ্চ ভাড়া নির্ধারণ করা হয় ৭৪৮ টাকা।
ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত ট্রেনের ভাড়া আগে থেকেই নির্ধারিত। সে হিসাবে ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত আন্তনগর ট্রেনের সর্বনিম্ন ভাড়ার প্রস্তাব রাখা হয়েছিল ৫৬৫ টাকা (শোভন চেয়ার), প্রথম শ্রেণির সর্বনিম্ন ভাড়া ৮৬৩ টাকা (প্রথম চেয়ার/সিট) এবং প্রথম শ্রেণির সর্বোচ্চ ভাড়া ১ হাজার ৯৭৭ টাকা (এসি বার্থ) নির্ধারণ করা হয়।
আগামী ১১ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা দোহাজারী-কক্সবাজার রুটে ট্রেন চলাচল উদ্বোধন করবেন। ইতিমধ্যে ট্রায়াল রানও শেষ হয়েছে।
১৮ হাজার ৩৪ কোটি ৪৭ লাখ টাকা ব্যয়ে চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত ১০০ কিলোমিটার রেললাইন প্রকল্পের কাজ বাস্তবায়ন করা হয়। ২০১১ সালের ৩ এপ্রিল দোহাজারী-রামু-কক্সবাজার পর্যন্ত মিটারগেজ রেলপথ নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্যে চট্টগ্রামের দোহাজারী থেকে রামু পর্যন্ত ৮৮ কিলোমিটার এবং রামু থেকে কক্সবাজার ১২ কিলোমিটার।
শুরুতে প্রকল্পের ব্যয় ধরা হয়েছিল ১ হাজার ৮৫২ কোটি টাকা। ২০১৬ সালে প্রকল্প প্রস্তাব সংশোধন করে ব্যয় বেড়ে দাঁড়ায় ১৮ হাজার ৩৪ কোটি ৪৭ লাখ টাকা। তাতে অর্থায়ন করেছে এশিয়ান ব্যাংক ও বাংলাদেশ সরকার। এটি সরকারের অগ্রাধিকার প্রকল্পের আওতাভুক্ত।

মেহেরপুরের গাংনীতে সড়কে গাছ ফেলে একটি মাইক্রোবাসের গতিরোধ করে যাত্রীদের কাছ থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ উঠেছে। এ সময় দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে যাত্রীদের জিম্মি করা হয় বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।
৪৩ মিনিট আগে
পাটিকাবাড়ি ইউনিয়ন কৃষক দলের সভাপতি আবদুর রহমান বলেন, ‘যুবলীগ নেতা রুহুলের নেতৃত্বে কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে। আমাদের নেতা-কর্মীদের মারধর করে আহত করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’
১ ঘণ্টা আগে
সৌদি আরবের জেদ্দায় ক্ষেপণাস্ত্র আতঙ্কে তাড়াহুড়ো করে সিঁড়ি দিয়ে নামার সময় পড়ে মাথায় গুরুতর আঘাত পেয়ে নরসিংদীর রায়পুরার সৌরভ ইসলাম (২৫) নামের এক প্রবাসীর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন তাঁর স্বজনেরা...
১ ঘণ্টা আগে
খাগড়াছড়ির মাটিরাঙ্গা থেকে নিখোঁজের ২৩ দিন পেরিয়ে গেলেও নববধূ হাফসা আক্তারের সন্ধান পাওয়া যায়নি। তাঁর ভাগ্যে কী ঘটেছে, তা নিয়ে উদ্বেগ ও উৎকণ্ঠায় রয়েছেন মা মুক্তা বেগমসহ স্বজনেরা।
২ ঘণ্টা আগে