
বহুল প্রতীক্ষিত কক্সবাজার-দোহাজারী রেল লাইন আগামী ২৮ অক্টোবর উদ্বোধন হতে পারে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন। একই দিনে কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু টানেলের উদ্বোধনের দিন আগে থেকেই ঘোষণা করা হয়েছে।
আজ বুধবার রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন আজকের পত্রিকাকে বলেন, ‘২৮ অক্টোবর একটা তারিখ দেওয়া আছে। এটা ঠিক থাকবে কি না এখনো নিশ্চিত নয়। ওই একইদিন টানেল উদ্বোধনেরও তারিখ দেওয়া আছে। একই দিনে দুইটি বড় প্রকল্প উদ্বোধন করা নিয়ে অনেকের (স্থানীয় সাংসদ) মনে প্রশ্ন আছে। আবার প্রধানমন্ত্রী বাইরে (যুক্তরাষ্ট্র) থেকে ফিরে না আসা পর্যন্ত বলা যাচ্ছে না। তবে তারিখ পরিবর্তনের সম্ভাবনা আছে।’
তাহলে এটি এগোবে না পৌঁছাবে এমন প্রশ্নে নূরুল ইসলাম বলেন, ‘এটি হয়ত এক দিন আগাতে পারে বা পেছাতে পারে।’
যদিও এই প্রকল্প উদ্বোধনের কথা ছিল চলতি মাসেই। তবে আগস্ট মাসে অতিবৃষ্টিতে এই রেল লাইনের তিন কিলোমিটার ক্ষতিগ্রস্ত হয়। যা নিয়ে সমালোচনার মুখে পড়ে রেল কর্তৃপক্ষ। এরপর উদ্বোধনের সময় পিছিয়ে দেওয়া হয়। তবে প্রধানমন্ত্রীর সময় ও ক্ষতিগ্রস্ত অংশের কাজ শেষ করার ওপর নির্ভর করছে উদ্বোধন।
রেলের একটি সূত্র বলছে, ২৮ অক্টোবর দিন ধার্য করেই প্রকল্পের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। সব ধরনের প্রস্তুতি নেওয়া শুরু হয়েছে।
চট্টগ্রামের দোহাজারি থেকে কক্সবাজার পর্যন্ত নির্মাণাধীন রেললাইনের দৈর্ঘ্য ১০২ কিলোমিটার। এ প্রকল্পটি নির্মাণে ব্যয় হচ্ছে আঠারো হাজার কোটি টাকারও বেশি। এ অবকাঠামো বর্তমান সরকারের একটি অগ্রাধিকার প্রকল্প। আগামী অক্টোবর মাসে উদ্বোধনের পর রেল চলাচল শুরু করার পরিকল্পনা রয়েছে।
অন্যদিকে খুলনা মোংলা রেল লাইন ভার্চ্যুয়াল উদ্বোধন করা হবে বলে জানান মন্ত্রী। বলেন, প্রধানমন্ত্রী ওখানে (খুলনা-মোংলা) যেতে পারেন উদ্বোধনের দিন। এ ছাড়া পদ্মা সেতু রেল প্রকল্পের উদ্বোধনের দিন প্রধানমন্ত্রী মাওয়া থেকে ট্রেনে চড়ে ভাঙ্গা যেতে পারেন।

এনসিটিবি জানিয়েছে, ২০২৭ শিক্ষাবর্ষের নবম-দশম শ্রেণির ‘বাংলা সাহিত্য’ পাঠ্যপুস্তকে নতুন অধ্যায় হিসেবে এটি স্থান পাচ্ছে। মহান মুক্তিযুদ্ধের ইতিহাসের অন্যতম স্মৃতিকথা হিসেবে বহুল আলোচিত এই দলিলটিকে পাঠ্যভুক্ত করার চূড়ান্ত অনুমোদন দিয়েছে জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটি (এনসিসিসি)।
২ ঘণ্টা আগে
সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে জাপানের আইচি-নাগোয়া শহরে অনুষ্ঠিতব্য ২০তম এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে যোগদান করবেন।
৩ ঘণ্টা আগে
এক মাসেরও বেশি সময় পেরিয়ে গেছে। কিন্তু দিল্লিতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হিসেবে ঢাকার মনোনীত ব্যক্তির নিয়োগে এখনো সবুজসংকেত দেয়নি ভারত। সাম্প্রতিক সময়ে নানা টানাপোড়েনের মধ্য দিয়ে চলা দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে এটি নতুন করে তৈরি হওয়া আরেকটি জটিলতা।
৫ ঘণ্টা আগে
দেশের স্থলভাগের একাধিক ব্লকে তেল- গ্যাস উন্নয়নে আগ্রহী যুক্তরাষ্ট্রের বহুজাতিক জ্বালানি ও পেট্রোলিয়াম কোম্পানি শেভরন। কোম্পানিটি ইতিমধ্যে সরকারের কাছে তাদের আগ্রহপত্রও জমা দিয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শেভরনের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল সাক্ষাৎ করেও আগ্রহ জানিয়েছে।
১১ ঘণ্টা আগে