Ajker Patrika

দীঘিনালার দুর্গম এলাকায় তিন শতাধিক রোগী পেল বিনা মূল্যে চিকিৎসাসেবা

খাগড়াছড়ি প্রতিনিধি 
আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৭: ১৩
দীঘিনালার দুর্গম এলাকায় তিন শতাধিক রোগী পেল বিনা মূল্যে চিকিৎসাসেবা
দুর্গম পাহাড়ি এলাকায় সেনাবাহিনীর চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত। ছবি: আজকের পত্রিকা

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার দুর্গম মধ্য বানছড়া এলাকায় বিনা মূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা সেনা জোন। আজ মঙ্গলবার মধ্য বানছড়া প্রাথমিক বিদ্যালয়ে দিনব্যাপী চিকিৎসা সহায়তা ক্যাম্পে তিন শতাধিক পাহাড়ি জনগোষ্ঠীর মানুষ এ সেবা পায়।

৪ বেঙ্গলের দীঘিনালা সেনা জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আল আমিন, পিএসসির নির্দেশনায় দুপুর ১২টার দিকে এ ক্যাম্প শুরু হয়।

ক্যাম্পে অংশ নেন দীঘিনালা জোনের মেডিকেল কর্মকর্তা (আরএমও) ক্যাপ্টেন মো. শায়খ উদ্দিন ও ক্যাপ্টেন সাকলাইন। নারী, শিশু, বয়স্কসহ তিন শতাধিক রোগীকে বিভিন্ন রোগের চিকিৎসাসেবার পাশাপাশি বিনা মূল্যে ওষুধ দেওয়া হয়।

জোন থেকে চিকিৎসাবিষয়ক প্রশিক্ষণপ্রাপ্ত সুস্মিতা আক্তার ও শাহিনুর বেগম ক্যাম্পে রোগীদের সেবা দেন।

মধ্য বানছড়া এলাকার বাসিন্দা স্নেহ রঞ্জন চাকমা (৬০) বলেন, ‘দুর্গম এলাকার আমরা বেশির ভাগ মানুষ অসহায় ও দরিদ্র। আজ এখানে বিনা মূল্যে চিকিৎসা ও ওষুধ পেয়ে উপকৃত হলাম।’

স্নেহ রঞ্জন চাকমা আরও বলেন, ‘এই এলাকায় চিকিৎসাসেবা পাওয়াটা কষ্টসাধ্য। আমাদের দুর্গম এলাকায় সেনাবাহিনীর ডাক্তার এসে চিকিৎসাসেবা ও বিনা মূল্যে ওষুধ দিয়েছেন।’ তিনি সেনাবাহিনীর সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত