
খাগড়াছড়ির দীঘিনালায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) ও ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) দুটি গ্রুপের মধ্যে গোলাগুলিতে চারজন নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
জানা গেছে, গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার দুর্গম জোড়া সিন্ধু কার্বারিপাড়ায় এ ঘটনা ঘটে।
এদিকে এ রকম কোনো ঘটনা ঘটেনি বলে দাবি করেছেন ইউপিডিএফ খাগড়াছড়ি জেলার সংগঠক অংগ্য মারমা। তিনি বলেন, সম্প্রতি ভাইবোনছড়ায় ত্রিপুরা কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের বিরুদ্ধে চলমান আন্দোলন থেকে জনগণের দৃষ্টি ভিন্ন দিকে প্রবাহিত করতে এভাবে দুরভিসন্ধিমূলক মিথ্যা প্রচারে নেমেছে বিশেষ স্বার্থান্বেষী গোষ্ঠী। তিনি বলেন, ‘দীঘিনালায় ইউপিডিএফ ও জেএসএসের মধ্যে গোলাগুলিতে ৪ ইউপিডিএফ সদস্য নিহত হওয়ার খবর সম্পূর্ণ মিথ্যা।’
খাগড়াছড়িতে জেএসএসের কোনো কার্যক্রম না থাকায় কারও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া বলেন, ‘নারাইছড়ি থেকে তিন-চার কিলোমিটার দূরে আধিপত্য বিস্তার করে জেএসএস (সন্তু লারমা) ও ইউপিডিএফের মধ্যে গতকাল রাতে গোলাগুলি হয়েছে এবং ইউপিডিএফের চারজন সদস্য নিহত হয়েছেন বলে আমরা জানতে পেরেছি। নিরাপত্তা বাহিনী যাওয়াটা অনেক কষ্টসাধ্য হওয়ায় এখনো পর্যন্ত নিহতদের নাম-পরিচয় শনাক্ত করা যায়নি।’

ওই নারী দীর্ঘদিন ধরে মিঠাছড়া বাজার ও আশপাশের এলাকায় অবস্থান করছিলেন। আজ সকালে তাঁকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে ডায়নামিক হাসপাতালের সামনে শুয়ে থাকতে দেখা যায়। স্থানীয় কয়েকজন তাঁকে খাবারও দেন। দুপুরের দিকে তাঁর কোনো নড়াচড়া না থাকায় বিষয়টি মিরসরাই থানা-পুলিশকে জানানো হয়।
১ সেকেন্ড আগে
ময়মনসিংহ নগরের কৃষ্টপুর এলাকায় হামলায় আহত সাবেক যুবদল নেতা রাজা মিয়া (৪০) মারা গেছেন। আজ শনিবার বিকেলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
৩৭ মিনিট আগে
পাবনায় ১১ বছর বয়সী তৃতীয় শ্রেণির এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে সাইফুল ইসলাম (৫০) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। আজ শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে পাবনা সদর উপজেলার আতাইকুলা থানার সাদুল্লাপুর ইউনিয়নে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে চায়ের দোকানে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের ফতুল্লায় আবাসিক মাদ্রাসার ছাদে খেলতে গিয়ে পাঁচ শিশুশিক্ষার্থী দগ্ধ হয়েছে। মাদ্রাসা কর্তৃপক্ষের ধারণা, ছাদের ওপর দিয়ে যাওয়া উচ্চক্ষমতার বৈদ্যুতিক তারের কারণে তারা বিদ্যুতায়িত হয়েছে। পাঁচজনকেই জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
১ ঘণ্টা আগে