
২০২৪ সালে ওটিটিতে মুক্তি পায় তৌসিফ মাহবুব অভিনীত ওয়েব সিরিজ ‘চক্র’। ভিকি জাহেদের পরিচালনায় এতে তৌসিফ অভিনয় করছেন প্রফেসর হুমায়ূন চরিত্রে। শেয়ার্ড হ্যালুসিনেশন নিয়ে যার অনেক জ্ঞান। সিরিজটি মুক্তির পর প্রশংসিত হলেও আক্ষেপ ছিল তৌসিফের। কারণ, ২০২১ সালে তিনি টিভি ধারাবাহিক হিসেবে চক্রের শুটিং করেছিলেন।

২০০৭ সালে ময়মনসিংহে এক পরিবারের ৯ জন ট্রেনের নিচে পড়ে আত্মহত্যা করে। এই ঘটনা দেশজুড়ে আলোড়ন সৃষ্টি করে। কেন তারা এমনটা করেছিল, সেই রহস্যের পুরোটা এখনো অজানা। ওই ঘটনার সঙ্গে শেয়ার্ড হ্যালুসিনেশনের মতো ঘটনা মিশিয়ে ভিকি জাহেদ নির্মাণ করেন ‘চক্র’।

মুক্তি পাচ্ছে ছোট পর্দার অভিনেতা তৌসিফ মাহবুবের নাটক ‘রূপকথা’। নাটকটি পরিচালনা করেছেন জাকারিয়া সৌখিন। আজ শুক্রবার (২৮ জুন) দুপুরে এটি উন্মুক্ত হবে সিএমভির ইউটিউব চ্যানেলে।

‘যদি আমি না থাকি’, ‘এ দেখা না-ই বা হতো’, ‘অ-সুখ’, ‘বিভ্রান্তি’, ‘সাদা প্রাইভেট’ নাটকগুলো জনপ্রিয়তা পেলেও নিয়মিত নির্মাণে পাওয়া যায় না পরিচালক আশিকুর রহমানকে। তবে বিশেষ দিবসে চেষ্টা করেন দর্শকদের জন্য নতুন নাটক নিয়ে আসতে। এবার ঈদুল ফিতর উপলক্ষে আশিকুর রহমান নির্মাণ করেছেন ‘স্মৃতিস্মারক’ নামের নাটক।