কাছাকাছি সময়ে মিডিয়ায় আগমন তৌসিফ মাহবুব ও অর্চিতা স্পর্শিয়ার। ক্যারিয়ারের শুরুতে অনেক নাটকে একসঙ্গে অভিনয় করেছেন তাঁরা। পর্দার বাইরেও তাঁদের রয়েছে ভালো বন্ধুত্ব। তবে ২০১৬ সালের পর পর্দায় আর জুটি বাঁধেননি তাঁরা। দীর্ঘদিন পর তাঁদের একসঙ্গে দেখা গিয়েছিল গত বছরের শেষ দিকে, ‘ব্যাচেলর পয়েন্টে ৫’ ধারাবাহিকে। এবার প্রায় ১০ বছর পর আবার একক নাটকের জুটি হলেন তৌসিফ ও স্পর্শিয়া।
তৌসিফ ও স্পর্শিয়াকে নিয়ে নাটকটি তৈরি করছেন হাসিব হোসেন রাখি। এখনো নাটকের নাম চূড়ান্ত করেননি নির্মাতা। তিনি জানিয়েছেন, একটি প্রেমের গল্প নিয়ে তৈরি হয়েছে নাটকের চিত্রনাট্য। কোরবানির ঈদ উপলক্ষে প্রচারের লক্ষ্যে তৈরি হচ্ছে নাটকটি। এখন চলছে শুটিং।
এক দশক পর তৌসিফের সঙ্গে অভিনয় করা প্রসঙ্গে অর্চিতা স্পর্শিয়া বলেন, ‘আমাদের ক্যারিয়ার কাছাকাছি সময়ে শুরু হয়েছে। সে সময় ধারাবাহিক নাটক, একক নাটক মিলিয়ে অনেক কাজ করা হয়েছে একসঙ্গে। অভিনয়শিল্পী হিসেবে আমরা একসঙ্গে বেড়ে উঠেছি। তবে মাঝে অনেকটা সময় আমাদের কাজ করা হয়নি। এর অন্যতম কারণ, অনেকটা সময় আমি নাটকে অভিনয় করিনি। এখন নাটকে ফিরেছি। আবার আমাদের একসঙ্গে কাজ হচ্ছে। ব্যাচেলর পয়েন্ট সিজন ৫ দিয়ে দীর্ঘদিন পর আবার ধারাবাহিকে অভিনয় করেছি আমরা। এবার ১০ পর বছর একক নাটকে অভিনয় করা হচ্ছে। তাই নাটকটি আমার কাছে খুব স্পেশাল। এত দিন পর কাজ করলেও, সহশিল্পী হিসেবে আমাদের বোঝাপড়ায় কোনো সমস্যা হচ্ছে না। তবে সময়ের সঙ্গে আমরা আরও প্রফেশনাল হয়েছি মনে হচ্ছে।’
তৌসিফ মাহবুব বলেন, ‘ক্যারিয়ারের শুরুতে আমরা অনেক নাটকে একসঙ্গে অভিনয় করলেও ২০১৬ সালের পর আর একসঙ্গে কাজ হয়নি। ১০ বছর পর আবার একসঙ্গে অভিনয় করছি। খুব ভালো লাগছে। স্পর্শিয়ার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা খুব ভালো, কারণ আমরা ক্যামেরার পেছনের বন্ধু।’

ম্যাচ শুরুর আগে ঘোষণা দিয়েছিলেন, আর্জেন্টিনা শিরোপা জিতলে আবারও বিয়ে করবেন। আর প্রিয় দলের জয় নিশ্চিত হতেই সেই ঘোষণার ধারাবাহিকতায় ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইনকে উদ্দেশ্য করে নতুন পোস্ট দিলেন ঢাকাই সিনেমার অভিনেত্রী পরীমনি...
১০ ঘণ্টা আগে
দেশের পাশাপাশি পশ্চিমবঙ্গেও ব্যস্ত সময় পার করছেন অভিনেতা চঞ্চল চৌধুরী। নিয়মিত কাজ করছেন টালিউড সিনেমায়। সাম্প্রতিক সময়ে তিনি শেষ করেছেন ব্রাত্য বসুর ‘শেকড়’ এবং সুমন মুখোপাধ্যায়ের ‘আজাদি’ সিনেমার শুটিং। এবার জানা গেল, প্রায় দুই বছর আগে মুক্তি পাওয়া ‘চালচিত্র’ সিনেমার প্রিকুয়েলে অভিনয় করবেন তিনি।
১৩ ঘণ্টা আগে
ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে মুক্তি পাওয়া চার ধারাবাহিক এবার দেখা যাবে নাগরিক টিভিতে। ধারাবাহিকগুলো হলো ‘প্যারা+সিটামল ৫০০ এমজি’, ‘মুসিবত রিলোডেড’, ‘সন্দেহের অবকাশ’ এবং ‘ওপেন কিচেন’। নাগরিক টিভি সূত্রে জানা গেছে, প্রতি রবি, সোম ও মঙ্গলবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে প্রচারিত হবে সন্দেহের অবকাশ।
১৪ ঘণ্টা আগে
ওটিটিতে কবে দেখা যাবে—এমন প্রশ্নের মুখোমুখি প্রায়ই হতে হয়েছে অভিনেত্রী কেয়া পায়েলকে। উত্তরে বরাবরই পায়েল জানাতেন, ব্যাটে-বলে মিলে গেলে কাজ করবেন ওটিটিতে। অবশেষে ওয়েব কনটেন্টে যাত্রা শুরু হলো কেয়া পায়েলের। তিনি অভিনয় করছেন ‘হ্যাপিলি ম্যারিড’ নামের ওয়েব ফিল্মে। তাঁর বিপরীতে আছেন আরিফিন শুভ।
১৪ ঘণ্টা আগে