প্রিয় তারকাকে স্বচক্ষে দেখতে কত কাণ্ডই না ঘটান ভক্ত। নারায়ণগঞ্জে ইমন নামে তেমনই এক পাগল ভক্তর দেখা পেলেন অভিনেতা তৌসিফ মাহবুব! ভক্তের বাড়িতে গিয়ে দেখা করেছেন, ভক্তকে ফোনও উপহার দিয়েছেন এই অভিনেতা।
তৌসিফ জানান, ইমন নামে এই ভক্ত গত পাঁচ বছর ধরে তার সঙ্গে দেখা করার চেষ্টা করেন। তৌসিফ সেটা জানতেন না। উত্তরার বিভিন্ন শুটিং স্পটে গিয়ে ফিরে এসেছেন। কোনোভাবেই দেখা করতে পারছিলেন না। তৌসিফের সঙ্গে দেখা করার জন্য অনেকের কাছ থেকে আশ্বাস পেলেও কোনো লাভ হয়নি। উল্টো ঢাকায় এসে প্রতারিত হয়েছেন, ছিনতাইয়ের শিকার হয়ে ফোন হারিয়েছেন।
সম্প্রতি তৌসিফ তার ফেসবুকে ফ্যান ক্লাবের মাধ্যমে এ ঘটনাটি জানতে পারেন। পরে ইমন নামের ওই ভক্তর সঙ্গে ভিডিও কলে কথা বলেন এই অভিনেতা। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। তৌসিফ শুটিং থেকে বিরতী পেয়ে আজ মঙ্গলবার নারায়নগঞ্জের কাশিমপুরের চিলমার্কেটে ভক্তের বাড়িতে ছুটে যান। সেখানকার একটি ভিডিও মঙ্গলবার বিকেলে ফেসবুকে শেয়ার করেন তৌসিফ। দেখা যায়, আকস্মিকভাবে ইমনের বাসায় হাজির হন তৌসিফ। প্রিয় তারকাকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন সেই ভক্ত। তাকে জড়িয়ে ধরে বুঝিয়ে শান্ত করেন তৌসিফ। পাশাপাশি তৌসিফ একটি ফোন ও শার্ট উপহার দেন ইমনকে। ভক্তকে তৌসিফ জানান, শুধু তার নাটক নয়, আরও যারা আছেন প্রত্যেকের নাটক যেন সে দেখে। এভাবেই সাপোর্ট করে।
ভিডিওতে ইমন আবেগ আপ্লুত হয়ে তৌসিফকে বলেন, আমি ভাবতেই পারিনি আপনি আসবেন। আপনি এসেছেন আমার আর কিছুই লাগবে না। জবাবে তৌসিফ বলেন, না, তোমাকে ফোনটা নিতেই হবে। এরপর ইমন নিজ হাতে আনবক্স করেন উপহারের প্যাকেটটি। আর এই অল্প সময়ের মধ্যে অন্তর্জালে এখন ভাইরাল।

গত বছর পৃথক কনসার্টে অংশ নিতে ঢাকায় আসার কথা ছিল পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আলী আজমত, মুস্তাফা জাহিদ ও জাল ব্যান্ডের। তবে অনুমতি জটিলতায় শেষ মুহূর্তে বাতিল হয়ে যায় সেসব আয়োজন। বছর ঘুরতেই আবার তাঁদের নিয়ে আয়োজন করা হচ্ছে কনসার্ট।
১০ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ঐতিহাসিক সিলভারস্টোন সার্কিটে রচিত হলো তামিল সিনেমার স্মরণীয় এক মুহূর্ত। মিশেলিন লে মস কাপের পঞ্চম রাউন্ডে আনুষ্ঠানিকভাবে সবুজ পতাকা নেড়ে রেসের সূচনা করেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়।
১০ ঘণ্টা আগে
নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমকে গুরু বলে সম্বোধন করেন চিত্রনায়িকা পরীমনি। বিভিন্ন সময় দেওয়া সাক্ষাৎকারে পরীমনি জানিয়েছেন, গিয়াস উদ্দিন সেলিমের ‘স্বপ্নজাল’ সিনেমায় অভিনয় করতে গিয়েই তিনি বুঝেছেন কীভাবে চরিত্র ধারণ করে পর্দায় রূপান্তর করতে হয়।
১০ ঘণ্টা আগে
জমকালো আয়োজনের মধ্য দিয়ে পর্দা নামল ৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। মূল প্রতিযোগিতায় সেরা সিনেমার সর্বোচ্চ সম্মাননা ‘গোল্ডেন লায়ন’ (স্বর্ণসিংহ) জয় করেছে ডেনিশ নির্মাতা মে এল-তুখির ‘উইম্যান আননোন’।
১০ ঘণ্টা আগে